চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৌরেন বিশ্বাস আর নেই

১০ জানুয়ারি ২০২৪, ০৪:৫০ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:১০ AM
প্রফেসর ড. সৌরেন বিশ্বাস

প্রফেসর ড. সৌরেন বিশ্বাস © সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. সৌরেন বিশ্বাস আর নেই। মঙ্গলবার (৯ জানুয়ারি) দিবাগত রাত আড়াইটায় খুলনার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

ড. সৌরেন বিশ্বাস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের প্রতিষ্ঠাতা ও বিভাগীয় সভাপতি, নজরুল গবেষণা কেন্দ্রের পরিচালকের দায়িত্বও পালন করেছেন। বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক কর্মকাণ্ডে তাঁর অগ্রণী ভূমিকা স্মরণযোগ্য।

ভর্তি পরীক্ষায় যে ‘শিল্পীকোটা’ ছিল, তিনি তার আহ্বায়কের দায়িত্ব পালন করেছিলেন। এছাড়া ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থিয়েটার’ এর অন্যতম প্রতিষ্ঠাতা ছিলেন তিনি।

২০০৬ সালে ইবসেন মৃত্যুশতবার্ষিকী উদযাপন পরিষদ-চট্টগ্রাম এর আহ্বায়কের দায়িত্ব পালন করেছিলেন ড. সৌরেন বিশ্বাস। এ উপলক্ষে তাঁর নেতৃত্বে গঠিত হয় Ibsen’s Death Centenary Celebration Committee, Chittagong ও Ibsen Commemoration-2006. তিনি ছিলেন একজন নাট্যকর্মী ও সংগঠক।

প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সংঘর্ষ, শিক্ষক…
  • ০৭ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচনে ভোটারের তালিকা প্রকাশ
  • ০৭ আগস্ট ২০২৬
রিয়ালেই থাকছেন ভিনিসিয়ুস জুনিয়র
  • ০৭ আগস্ট ২০২৬
দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ, বসবে অ্যান…
  • ০৭ আগস্ট ২০২৬
নেত্রকোনায় ভাড়া বাসা থেকে ওয়ালটন কর্মীর মরদেহ উদ্ধার 
  • ০৭ আগস্ট ২০২৬
ফেসবুকে বিজ্ঞাপনদাতাদের জন্য আসছে সুখবর
  • ০৭ আগস্ট ২০২৬