ঢাবির কোন ইউনিটে আসনপ্রতি কত আবেদন পড়ল

০৯ জানুয়ারি ২০২৪, ১২:০৪ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:১২ AM
বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার জন্য এবার বিজ্ঞানে ইউনিটে আসনপ্রতি আবেদন করেছেন ৬৬ জন। আর ব্যবসায় শিক্ষা ইউনিটে সবচেয়ে কম ৩৬ জন করে আবেদন করেছেন। বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি পরীক্ষা কমিটি সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ঢাবির ভর্তি পরীক্ষার জন্য এবার মোট আবেদন পড়েছে ২ লাখ ৭৮ হাজার ৯৯৬টি। চারটি ইউনিটে পাঁচ হাজার ৯৬৫টি আসন রয়েছে। সে হিসেবে আসনপ্রতি ভর্তি হতে চান ৪৭ জন। বিজ্ঞান ইউনিটে আসন রয়েছে এক হাজার ৮৫১টি। এ জন্য আবেদন করেছেন ১ লাখ ২২ হাজার ৮২ জন। আসনপ্রতি ৬৬টি আবেদন পড়েছে।

কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে দু’হাজার ৯৩৪টি আসনের জন্য ১ লাখ ১২ হাজার ২২৬ জন আবেদন করেছেন। আসনপ্রতি আবেদন পড়েছে ৩৮টি। ব্যবসায় শিক্ষা ইউনিটে এক হাজার ৪০টি আসনের জন্য ৩৭ হাজার ৬৫০ জন আবেদন করেছেন। আসনপ্রতি ভর্তিচ্ছু ৩৬ জন। চারুকলা ইউনিটে আসন রয়েছে ১৩০টি। মোট আবেদন পড়েছে ৭ হাজার ৩৮টি। আসনপ্রতি আবেদন করেছেন ৫৪ জন।

আরো পড়ুন: মেডিকেলের ভর্তি বিজ্ঞপ্তি কবে—জানাল অধিদপ্তর

গত বছরের ১৮ ডিসেম্বর থেকে চলতি মাসের ৫ জানুয়ারি পর্যন্ত আবেদন চলে। এরপর কয়েকদিন ফি জমা দেওয়ার সুযোগ ছিল। অনলাইন ভর্তি পরীক্ষা কমিটির আহবায়ক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান মঙ্গলবার (৯ জানুয়ারি) বলেন, কিছু আবেদনকারীর ফি জমা দেওয়া নিয়ে এখনো জটিলতা আছে। সেগুলো সমাধান হলে আবেদনের সংখ্য কিছু বাড়বে।

এর আগে ২০২২-২৩ শিক্ষাবর্ষে ঢাবিতে ভর্তির জন্য ২ লাখ ৯৮ হাজার ৪২৯ জন শিক্ষার্থী আবেদন করেছিলেন। সে তুলনায় চলতি শিক্ষাবর্ষে আবেদন কমেছে। এবার ১৯ হাজার ৪৩৩টি আবেদন কম পড়েছে।

প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে সংসদ সদস্যকে আসিফ মাহমুদ…
  • ০৭ আগস্ট ২০২৬
তারকা ফুটবলার ডেভিডকে পিটিয়ে হত্যা করল দুর্বৃত্তরা
  • ০৭ আগস্ট ২০২৬
জুলাই দিবসে ‘মেসেজ’ পাঠানো নিয়ে ব্যাখ্যা দিলেন নাহিদ ইসলাম
  • ০৭ আগস্ট ২০২৬
বাগেরহাটে পুকুর থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
  • ০৭ আগস্ট ২০২৬
সিএনজি-ভটভটির মুখোমুখি সংঘর্ষ, মায়ের কোল থেকে ছিটকে শিশুর ম…
  • ০৭ আগস্ট ২০২৬
আদালতে নেওয়ার পথে পালিয়ে গেল ওয়ারেন্টভুক্ত আসামি 
  • ০৭ আগস্ট ২০২৬