ঢাবিতে ভর্তি: সর্বোচ্চ আবেদন বিজ্ঞানে, কম ব্যবসায় শিক্ষায়

০৯ জানুয়ারি ২০২৪, ১১:৪২ AM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:১২ AM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার জন্য এবার সর্বোচ্চ আবেদন পড়েছে বিজ্ঞানে। আসনপ্রতি আবেদন করেছেন ৬৬ জন। আর ব্যবসায় শিক্ষা ইউনিটে সবচেয়ে কম আবেদন পড়েছে। এবার ২ লাখ ৭৮ হাজার শিক্ষার্থী আবেদন করেছেন।  গত বছরের তুলনায় কমেছে প্রায় ২০ হাজার।

বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি পরীক্ষা কমিটি সূত্রে জানা গেছে, এবার মোট আবেদন পড়েছে ২ লাখ ৭৮ হাজার ৯৯৬টি। চারটি ইউনিটে পাঁচ হাজার ৯৬৫টি আসনের বিপরীতে ভর্তিচ্ছু শিক্ষার্থীরা আবেদন করেছেন। সে হিসেবে আসনপ্রতি ভর্তি হতে চান অন্তত ৪৭ জন। গত ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি পর্যন্ত আবেদন চলে। এরপর কয়েকদিন ফি জমা দেওয়ার সুযোগ ছিল।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটে আসন রয়েছে এক হাজার ৮৫১টি। আবেদন করেছেন ১ লাখ ২২ হাজার ৮২ জন। আসনপ্রতি ৬৬টি আবেদন পড়েছে। কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ২ হাজার ৯৩৪টি আসনে ভর্তি হতে চান ১ লাখ ১২ হাজার ২২৬ জন। আসনপ্রতি আবেদন পড়েছে ৩৮টি।

আরো পড়ুন: অগ্নিকাণ্ডের চারদিন পরও খোজঁ মেলেনি বিশ্ববিদ্যালয় ছাত্রীর

ব্যবসায় শিক্ষা ইউনিটে এক হাজার ৪০টি আসনের জন্য আবেদন করেছেন ৩৭ হাজার ৬৫০ জন। আসনপ্রতি ভর্তিচ্ছু ৩৬ জন শিক্ষার্থী। চারুকলা ইউনিটে আসন রয়েছে ১৩০টি। আবেদন পড়েছে ৭ হাজার ৩৮টি। আসনপ্রতি ৫৪ জন আবেদন করেছেন।

বিশ্ববিদ্যালয় অনলাইন ভর্তি পরীক্ষা কমিটির আহবায়ক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান মঙ্গলবার (৯ জানুয়ারি) দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, কিছু আবেদনকারীর এখনো ফি জমা দেওয়া নিয়ে জটিলতা আছে। সেগুলো সমাধান হলে আবেদনের সংখ্য কিছু বাড়বে।

২০২২-২৩ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ২ লাখ ৯৮ হাজার ৪২৯ জন শিক্ষার্থী আবেদন করেছিলেন। সে তুলনায় এবার আবেদন কমেছে। এবার ১৯ হাজার ৪৩৩টি আবেদন কম পড়েছে বলে জানা গেছে।

প্রাইম মিনিস্টার গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সংঘর্ষ, শিক্ষক…
  • ০৭ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচনে ভোটারের তালিকা প্রকাশ
  • ০৭ আগস্ট ২০২৬
রিয়ালেই থাকছেন ভিনিসিয়ুস জুনিয়র
  • ০৭ আগস্ট ২০২৬
দেশের সব বিমানবন্দরে নিরাপত্তা জোরদারের নির্দেশ, বসবে অ্যান…
  • ০৭ আগস্ট ২০২৬
নেত্রকোনায় ভাড়া বাসা থেকে ওয়ালটন কর্মীর মরদেহ উদ্ধার 
  • ০৭ আগস্ট ২০২৬
ফেসবুকে বিজ্ঞাপনদাতাদের জন্য আসছে সুখবর
  • ০৭ আগস্ট ২০২৬