চবি শাটল ট্রেনের ধাক্কায় আহত ২

০৮ জানুয়ারি ২০২৪, ০৯:০৮ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:১২ AM
চবির শাটল ট্রেন

চবির শাটল ট্রেন © ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীদের বহন করা শাটল ট্রেনের ধাক্কায় লেগুনার দুই যাত্রী আহত হয়েছেন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আজ সোমবার (৮ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে নগরের পাঁচলাইশ থানার দুই নম্বর গেট রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

আহতরা হলেন– সীতাকুণ্ড উপজেলার ফকিরহাট পূর্ব মুরাদপুর এলাকার মো. আজিজ (৪৮) ও নগরের হালিশহর এসওএস শিশু পল্লী এলাকার আমির হোসেন (১৭)।

চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক বলেন, ট্রেনের ধাক্কায় লেগুনার আহত দুজনকে চমেক হাসপাতালে আনা হয়। কর্তব্যরত চিকিৎসক তাদের হাসপাতালের ২ নম্বর ওয়ার্ডে ভর্তি করেছেন।

ডায়াবেটিস চিকিৎসায় নতুন সম্ভাবনা, ওজন কমাতে আসছে ‘জিএলপি-৩’
  • ০৭ আগস্ট ২০২৬
ব্যবহারের যেসব ভুলে প্রেসার কুকারে বিস্ফোরণ হয়
  • ০৭ আগস্ট ২০২৬
প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে সংসদ সদস্যকে আসিফ মাহমুদ…
  • ০৭ আগস্ট ২০২৬
তারকা ফুটবলার ডেভিডকে পিটিয়ে হত্যা করল দুর্বৃত্তরা
  • ০৭ আগস্ট ২০২৬
জুলাই দিবসে ‘মেসেজ’ পাঠানো নিয়ে ব্যাখ্যা দিলেন নাহিদ ইসলাম
  • ০৭ আগস্ট ২০২৬
বাগেরহাটে পুকুর থেকে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
  • ০৭ আগস্ট ২০২৬