রাবির সমন্বিত হল সমাপনী ২৫ জানুয়ারি

০৮ জানুয়ারি ২০২৪, ১২:৪৯ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:১৩ AM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৭-১৮ শিক্ষাবর্ষের আবাসিক ও অনাবাসিক শিক্ষার্থীদের নিয়ে সমন্বিত হল সমাপনী আগামী ২৫ জানুয়ারি অনুষ্ঠিত হবে। সোমবার (৮ জানুয়ারি) সমন্বিত হল সমাপনী অনুষ্ঠানের প্রচারবিষয়ক কমিটির আহ্বায়ক অধ্যাপক মো. শরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

অধ্যাপক মো. শরিফুল ইসলাম জানান, অনুষ্ঠানে অংশগ্রহণ করতে ইচ্ছুক শিক্ষার্থীদের আগামী ১৫ জানুয়ারির মধ্যে ২০০ টাকা ফি দিয়ে নিজ নিজ হল থেকে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। বর্তমানে শিক্ষার্থীদের কাছ থেকে ভর্তি হওয়ার সময়ই ২০০ টাকা হল সমাপনী ফি বাবদ নিয়ে নেওয়া হলেও, আগে নেওয়া হতো না। এজন্য ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের কাছ থেকে এ টাকা নেওয়া হচ্ছে।

আরো পড়ুন: তিন বছর আগে দাঁড়িয়েছে কাঠামো, বেরোবির স্থাপনাগুলো হবে কবে

অনুষ্ঠানে রাবি হল প্রাধ্যক্ষ পরিষদের আহবায়ক অধ্যাপক মো. জাহাঙ্গীর হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। বিশেষ অতিথি হিসেবে থাকবেন উপ-উপাচার্য (প্রশসন) অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম এবং উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. হুমায়ুন কবীর। এছাড়া অন্যদের মধ্যে সব হলের প্রাধ্যক্ষরা উপস্থিত থাকবেন।

‎জবি ছাত্রদলের কনসার্টে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
নৌকা প্রতীক স্থগিত ও না ভোট যুক্ত করে নির্বাচনী বিধিমালা সং…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
দেশের ১১ জেলায় রাতের মধ্যেই ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার পূর্বা…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
আগামী মাসেই রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে সরবরাহ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মিরসরাইয়ে রাতের আঁধারে ট্রান্সফরমার চুরি, অন্ধকারে ৭০ পরিবার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ের বাজেট থেকে এক টাকাও নেননি মুসাদ্দিক, ১২ মাস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬