২৪ ঘন্টার ব্যবধানে ঢাবিতে ১২টি ককটেল বিস্ফোরণ

০৬ জানুয়ারি ২০২৪, ১০:৪১ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:১৭ AM

© সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় তিন দফায় সাতটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এছাড়া ৩ টি ককটেল অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এনিয়ে গত ২৪ ঘণ্টায় ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় চার দফায় ১২টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটল। তবে এসব ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। 

শনিবার (৬ জানুয়ারি) রাত ৭টা থেকে ৮টার মধ্যে চানখারপুল, কার্জন হল, নীলক্ষেত পুলিশ ফাঁড়ি ও এ এফ রহমান হলের সামনে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে।  

সূত্র জানায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের কার্জন এলাকা ও চানখারপুলে ২টি করে ৪টি ককটেল বিস্ফোরিত হয়। এর প্রায় ৩০ মিনিট পরে রাত ৮টা ৫ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হলের সামনের রাস্তায় কেউ পরপর চারটি ককটেল নিক্ষেপ করে চলে যায়। এর মধ্যে তিনটি বিস্ফোরিত হয় এবং একটি অবিস্ফোরিত অবস্থায় রাস্তায় পড়ে থাকে। খবর পেয়ে ঘটনাস্থলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) ফোর্স নিয়ে হাজির হন। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাকসুদুর রহমান বলেন, সন্ধ্যার পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাইরে কয়েকটি ককটেল বিস্ফোরিত হয়। অন্যদিকে বিশ্ববিদ্যালয় এলাকায় একটি ঘটনায় আমরা কয়েকজনকে শনাক্ত করেছি। পুলিশের সদস্যরা কয়েকজনকে গ্রেপ্তার করেছেন। তাদের ব্যাপারে জানার চেষ্টা চলছে। এছাড়া নির্বাচনকে ঘিরে ক্যাম্পাসের সব প্রবেশপথে নিরাপত্তা জোরদার করা হয়েছে। ভোটার ছাড়া কাউকে বিশ্ববিদ্যালয় এলাকায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। 

তিনি আরো বলেন, ওরা আরো ককটেল বিস্ফোরণ করতে চেয়েছিল। কিন্তু কয়েকটি অকেজো ককটেল ছিল। সেগুলো উদ্ধার করা হয়েছে। আতঙ্কিত হওয়ার কিছু নেই। 

ট্যাগ: ঢাবি
কুমিল্লায় আনসার সদস্যদের বহনকারী তিনটি বাসের সংঘর্ষ, আহত ৭
  • ১৩ এপ্রিল ২০২৬
প্রাথমিকে নতুন করে ‘মিড-ডে মিল’ চালু হচ্ছে ৩৪৯ উপজেলায়
  • ১৩ এপ্রিল ২০২৬
মাদক সিন্ডিকেটের প্রস্তাবে রাজি না হওয়ায় ব্যবসায়ীকে মারধর ও…
  • ১৩ এপ্রিল ২০২৬
মানবাধিকার নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কর্মশালা
  • ১৩ এপ্রিল ২০২৬
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য রেকর্ড পারিশ্রমিক ঘোষণা
  • ১৩ এপ্রিল ২০২৬
অভিজ্ঞতা ছাড়াই চাকরি সিনোভিয়া ফার্মায়, নেবে সেলস এক্সিকিউটিভ
  • ১৩ এপ্রিল ২০২৬