ঢাবির রোবটিক্সে মাস্টার্স ভর্তি, আবেদন করতে পারবেন অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও

০৫ জানুয়ারি ২০২৪, ০৬:৩৬ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:১৮ AM
ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি)

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রোবোটিক্স এন্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (আরএমই) বিভাগে মাস্টার্স ইন রোবোটিক্স এন্ড মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং প্রোগ্রামে ভর্তির জন্য আগ্রহী প্রার্থীদের কাছ থেকে নির্ধারিত ফরমে আবেদনপত্র আহ্বান করা হয়েছে। এতে আবেদন করতে পারবেন অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও।

আবেদন যোগ্যতা
রোবোটিক্স এবং মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং, যন্ত্র প্রকৌশল, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, অটোমেশন ইঞ্জিনিয়ারিং, ইন্ডস্ট্রিয়াল এন্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, ফলিত পদার্থ বিজ্ঞান এবং অন্যান্য (আরএমই এর সাথে প্রাসঙ্গিক হতে হবে এবং ডিপার্টমেন্টের অনুমোদন সাপেক্ষে হবে) বিভাগ থেকে বিএসসি ডিগ্রি থাকতে হবে। 

স্নাতক বা সমমানে সিজিপিএ ৪ এর মধ্যে কমপক্ষে ৩.২৫ থাকতে হবে। এসএসসি এবং এইচএসসিতে জিপিএ ৫ এর মধ্যে কমপক্ষে ৩.৫০ (এসএসসি এবং এইচএসসি) কমপক্ষে ৮.০০ হতে হবে। 

আবেদন যেভাবে
বিস্তারিত তথ্য এবং আবেদন ফর্ম বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে। আবেদনের শেষ সময় ১১ ফেব্রুয়ারি ২০২৪।

‎জবি ছাত্রদলের কনসার্টে দুই গ্রুপের সংঘর্ষ, আহত ৩
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
নৌকা প্রতীক স্থগিত ও না ভোট যুক্ত করে নির্বাচনী বিধিমালা সং…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
দেশের ১১ জেলায় রাতের মধ্যেই ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়ার পূর্বা…
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬
আগামী মাসেই রূপপুর থেকে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ গ্রিডে সরবরাহ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
মিরসরাইয়ে রাতের আঁধারে ট্রান্সফরমার চুরি, অন্ধকারে ৭০ পরিবার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ের বাজেট থেকে এক টাকাও নেননি মুসাদ্দিক, ১২ মাস…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬