ঢাবির ট্রান্সজেন্ডার বা হিজড়া কোটা নিয়ে বিতর্ক, ব্যাখ্যা দিল কর্তৃপক্ষ

০৪ জানুয়ারি ২০২৪, ১১:৩২ AM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:২২ AM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট ভর্তি পরীক্ষার জন্য ট্রান্সজেন্ডার বা হিজড়া কোটায় ভর্তির বিষয়ে বিতর্ক তৈরি হওয়ায় ব্যাখ্যা দিয়েছে কর্তৃপক্ষ। শুধু যারা জন্মগতভাবে ট্রান্সজেন্ডার বা হিজড়া, তারাই এ কোটায় ভর্তির সুযোগ পাবেন। আজ বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু সংখ্যক শিক্ষার্থীর ২১ ডিসেম্বর পত্রের পরিপ্রেক্ষিতে আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামে ট্রান্সজেন্ডার/হিজড়া কোটায় ভর্তি বিষয়ে জনমনে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে।

এ বিভ্রান্তি নিরসনের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সুস্পষ্টভাবে জানাচ্ছে যে, ২০২২-২৩ সেশন থেকে একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয় আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামে ভর্তির ক্ষেত্রে ট্রান্সজেন্ডার/হিজড়া কোটা প্রচলন করা হয়।

আরো পড়ুন: ঢাবির ভর্তি পরীক্ষার আবেদনের সুযোগ আর একদিন

কেবলমাত্র জন্মগতভাবে লিঙ্গ বৈচিত্র্যের অধিকারী শিক্ষার্থীরা ট্রান্সজেন্ডার/হিজড়া কোটায় ভর্তির আবেদন করতে পারবেন। সেক্ষেত্রে কোটা শনাক্তকরণে সরকারের সমাজসেবা অধিদপ্তর প্রদত্ত হিজড়া (গেজেট নং সকম/কর্ম- ১৭/হিজড়া-১৫-২০১৩-৪০) পরিচয়পত্র অবশ্যই দাখিল করতে হবে বলে জানানো হয়েছে।

সীমান্তে কালো পতাকা উড়াল ইরান
  • ০৫ মার্চ ২০২৬
ঈদের কেনাকাটা করতে এসে লাশ হয়ে বাড়ি ফিরলেন শ্রমিক দল নেতা
  • ০৫ মার্চ ২০২৬
প্রখ্যাত ফুটবলার শামসুজ্জোহা মারা গেছেন
  • ০৫ মার্চ ২০২৬
নিখোঁজের ৩ দিন পর পাওয়া গেল ব্যাংক কর্মকর্তার মরদেহ
  • ০৫ মার্চ ২০২৬
ঢাবি ক্যাম্পাসে পথশিশুকে ‘ধর্ষণচেষ্টা’, শিক্ষার্থীদের হাতে …
  • ০৫ মার্চ ২০২৬
এবার ইসরায়েলের পারমাণবিক কেন্দ্রে হামলার হুমকি ইরানের
  • ০৫ মার্চ ২০২৬