রাবির আবেদন শুরু ৮ জানুয়ারি, দেখে নিন ‘এ’ ইউনিটের খুঁটিনাটি 

০২ জানুয়ারি ২০২৪, ১২:৩৪ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:২৩ AM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের স্নাতক (সম্মান) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতক প্রথমবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৫ মার্চ শুরু হবে। ভর্তি পরীক্ষা গত বছরের ন্যায় তিনটি ইউনিটে অনুষ্ঠিত হবে। এর মধ্যে মানবিক বিভাগ থেকে পাস করা শিক্ষার্থীদের জন্য রাখা হয়েছে ‘এ’ ইউনিট। তাই ভর্তিচ্ছু শিক্ষার্থীদের অন্যতম পছন্দের তালিকায় রয়েছে এই ইউনিটটি। 

'এ' ইউনিটে রয়েছে দেশসেরা আইন বিভাগসহ আরো বেশকিছু স্বনামধন্য বিভাগ। তাছাড়াও এই ইউনিটে রয়েছে অন্যান্য ইউনিটের তুলনায় সবচেয়ে বেশি আসন। যেখানে পরীক্ষা দেওয়ার সুযোগ পাচ্ছে মানবিক, বাণিজ্য, বিজ্ঞান বিভাগেরও শিক্ষার্থীরাও। যেসব ভর্তিচ্ছু শিক্ষার্থীরা এই ইউনিটের পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের জন্য বিস্তারিত তুলে ধরা হলো।

ইউনিট পরিচিতি 
‘এ’ ইউনিটের অধীনে রয়েছে কলা, আইন, সামাজিক বিজ্ঞান ও চারুকলা অনুষদের ২৭টি বিভাগ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট। এ বছরে মোট কতটি আসন সংখ্যা রয়েছে তা এখনো প্রকাশ করেনি। তবে গতবছর মোট আসন ছিল ১ হাজার ৮৭৭টি।

আবেদন
আগামী ৮ জানুয়ারি সকাল ১২টা থেকে স্নাতক প্রথমবর্ষ ভর্তি পরীক্ষার প্রাথমিক আবেদন শুরু হবে। চলবে ১৭ জানুয়ারি রাত ১২টা পর্যন্ত। প্রাথমিক আবেদন ফি ৫৫ টাকা। প্রাথমিক আবেদন শেষে চূড়ান্ত আবেদন শুরু হবে ২৬ জানুয়ারি থেকে। প্রাথমিক আবেদনকারীদের মধ্য থেকে এইচএসএসি/সমমান পরীক্ষার ফলাফলের ভিত্তিতে প্রতিটি ইউনিটে সর্বোচ্চ ৭২ হাজার ভর্তি–ইচ্ছুক এবং বিভিন্ন কোটায় আবেদনকারী ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবে। চারটি ধাপে চূড়ান্ত আবেদন সম্পন্ন করা হবে। এই ইউনিটে চূড়ান্ত আবেদন ফি নির্ধারিত করা হয়েছে ১ হাজার ৩২০ টাকা (সার্ভিস চার্জসহ)।

পরীক্ষা পদ্ধতি 
গতবারের ন্যায় এবারো বহুনির্বাচনী প্রশ্নে পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১০০ নম্বরের পরীক্ষায় এবার মোট ৮০টি বহুনির্বাচনি প্রশ্ন থাকবে, সময় এক ঘণ্টা। প্রতিটি প্রশ্নের মান ১.২৫। প্রতিটি ভুল উত্তরের ০.২৫ করে নম্বর কাটা হবে। অর্থাৎ চারটি ভুল উত্তরের জন্য ১ নম্বর কাটা যাবে। পরীক্ষায় নূন্যতম পাস নম্বর ৪০।

তবে সঙ্গীত; নাট্যকলা; চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র; মৃৎশিল্প ও ভাস্কর্য এবং গ্রাফিক ডিজাইন, কারুশিল্প ও শিল্পকলার ইতিহাস বিভাগসমূহের ব্যবহারিক পরীক্ষার পূর্ণমান হবে ১০০। পাস নম্বর ৪০ নম্বর। ইংরেজি বিভাগে ভর্তির ক্ষেত্র বহুনির্বাচনী পরীক্ষায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের ৫০ নম্বরের লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

মান বণ্টন
‘এ’ ইউনিট (কলা, আইন, সামাজিক বিজ্ঞান ও চারুকলা অনুষদ এবং শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট)-এর বহুনির্বাচনি প্রশ্নপত্রে ক, খ, গ তিনটি অংশ থাকবে। এর মধ্যে (ক) বাংলা- ৩৫ নম্বর, (খ) ইংরেজি- ৩৫ নম্বর, (গ) সাধারণ জ্ঞান- ৩০ নম্বর। মোট ১০০ নম্বর।

আরও পড়ুন: রাবির ‘বি’ ইউনিটে নেই জিপিএ’র নম্বর, পরীক্ষায় ভালো করলেই চান্স

নির্বাচন প্রক্রিয়া 
প্রতিটি ইউনিটে ৭২ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। সেক্ষেত্রে প্রাথমিক আবেদন থেকে যাচাই-বাছাই শেষে উত্তীর্ণ শিক্ষার্থীদের চূড়ান্ত আবেদনের জন্য মনোনীত করা হবে। প্রাথমিক আবেদন থেকে পরীক্ষার্থী বাছাইয়ের ক্ষেত্রে ৬৫ শতাংশ মানবিক শাখা হতে এবং ৩৫ শতাংশ মানবিক ব্যতীত অন্যান্য শাখা হতে নির্ধারণ করা হবে। চারটি শিফটের ভর্তি পরীক্ষায় প্রতি শিফটে ১৮ হাজার শিক্ষার্থী পরীক্ষায় বসবে।

পরীক্ষার সময়
আগামী ৬ মার্চ ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। চারটি শিফটে (গ্রুপ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। প্রথম শিফটের (গ্রুপ-১) পরীক্ষা সকাল ৯টায় শুরু হয়ে শেষ হবে সকাল ১০টায়। দ্বিতীয় শিফট (গ্রুপ-২) শুরু বেলা ১১টা শেষ ১২ টায়, তৃতীয় শিফটের (গ্রুপ-৩) দুপুর ১টায় শুরু হয়ে শেষ হবে ২টায় এবং চতুর্থ শিফট (গ্রুপ-৪) বিকেল সাড়ে ৩টায় শুরু হয়ে শেষ হবে সাড়ে ৪টায়।

মেধাতালিকা তৈরি হবে যেভাবে
এসএসসি ও এইচএসসি পরীক্ষার ফলাফলের উপর কোনো মার্কস নেই। মোট ১০০ নম্বরের পরীক্ষায় যারা বেশি মার্কস পাবে তারাই মেধাতালিকায় এগিয়ে থাকবে। চার শিফটের (গ্রুপ) আলাদা আলাদা মেধাতালিকা প্রস্তুত করা হবে।

এছাড়া ভর্তি সংক্রান্ত যেকোনো তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে জানা যাবে।

স্কুলে ভয়াবহ আগুন, শিক্ষার্থীসহ নিহত ২৯
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
তেল সংকটে অচল হাসপাতালের জেনারেটর, তেল পাঠালেন সাবেক ভূমিমন…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
এসএসসির খাতায় শূন্য, ফলাফলে ৪৫ নম্বর
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
১৮ পিস ইয়াবাসহ যুবক আটক 
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
দুই পা অচল, তবু থামেনি রুবেলের পড়াশোনা, হামাগুড়ি দিয়ে শেষ ক…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বিজ্ঞান মেলার আয়োজন করছে জিয়াউর রহমান ফাউন্ডেশন, শিক্ষক-শিক…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9