১৫ দিনেই ঢাবির প্রতি আসনে ভর্তির জন্য ৩৭ আবেদন

০২ জানুয়ারি ২০২৪, ১০:৪৭ AM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:২৩ AM
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে গত ১৮ ডিসেম্বর। এরপর ১৫ দিনে প্রায় সোয়া দুই লাখ শিক্ষার্থী আবেদন করেছেন। এখন পর্যন্ত আসনপ্রতি প্রায় ৩৭টি আবেদন পড়েছে বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, ঢাবির চারটি ইউনিটে পাঁচ হাজার ৯৬৫টি আসন রয়েছে। বিশ্ববিদ্যালয় অনলাইন ভর্তি পরীক্ষা কমিটির আহবায়ক অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান মঙ্গলবার (২ জানুয়ারি) দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, সকাল পর্যন্ত ২ লাখ ১৮ হাজারের বেশি শিক্ষার্থী আবেদন করেছেন।

জানা গেছে, আবেদন আগামী ৫ জানুয়ারি শেষ হলেও টাকা জমা দেওয়ার সুযোগ থাকবে আরও পরে। সে হিসেবে ৭ বা ৮ জানুয়ারি চূড়ান্ত সংখ্যা জানা যাবে। এর আগে ২০২২-২৩ শিক্ষাবর্ষে ২ লাখ ৯৮ হাজার ৪২৯ জন শিক্ষার্থী আবেদন করেছিলেন। সে তুলনায় এবার আবেদনের হার কম।

আরো পড়ুন: মেডিকেলসহ ৬ বিশ্ববিদ্যালয়ের ভর্তি আবেদন শুরু জানুয়ারিতে, অন্যগুলোর কবে

এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত সরকারি সাত কলেজে ভর্তির আবেদন প্রক্রিয়ার বিষয়ে কোনও সিদ্ধান্ত আসেনি। জানুয়ারি মাসের মাঝামাঝি এ বিষয়ে সিদ্ধান্ত আসতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ইউনিটে আসন আছে এক হাজার ৮৫১টি। এ ছাড়া কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিটে ২ হাজার ৯৩৪টি, ব্যবসায় শিক্ষা ইউনিটে এক হাজার ৪০টি এবং চারুকলা ইউনিটে আসন রয়েছে ১৩০টি।

পে স্কেলের গেজেট প্রকাশে বিলম্ব কেন, যা বলছেন কর্মকর্তারা
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
আসলেই কি নির্বাচনে জিতলে ভোটারদের ৫০০০ ডলার করে দেবেন ট্রা…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
কোন ভেন্যুতে ২০৩০ বিশ্বকাপ ফাইনাল হবে, জানাল মরক্কো
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ড. ইউনূসের গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকার আয়কর মামলা, শুরু…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
৮ বিষয়ে শিক্ষক নেবে তেজগাঁও কলেজ, আবেদন যেভাবে
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
স্কুল ফিডিং অনিয়মসহ নানা অভিযোগে প্রধান শিক্ষকের বিরুদ্ধে ব…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9