সোহরাওয়ার্দী কলেজ শিক্ষার্থীকে অপহরণ, ঢাবির হল থেকে উদ্ধার

৩০ ডিসেম্বর ২০২৩, ০৮:০৬ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:৩১ AM
উদ্ধার হওয়া শিক্ষার্থী ও ঢাবি লোগো

উদ্ধার হওয়া শিক্ষার্থী ও ঢাবি লোগো © সংগৃহীত

রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী কলেজের এক শিক্ষার্থীকে অপহরণের ঘটনায় লালবাগ থানায় একটি অভিযোগ দায়ের করা হয়। পরে অপহরণ হওয়া ওই শিক্ষার্থীকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শাহনেওয়াজ হল থেকে উদ্ধার করে পুলিশ। লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোহাম্মদ হেলাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

অপহরণের সঙ্গে জড়িতদের মধ্যে দুজন ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের মৃৎশিল্প বিভাগের ২০২০-২১ সেশনের শিক্ষার্থী বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। তারা হলেন- জাহিদ শেখ ও মো. শাহরিন ইসলাম। তাদের সঙ্গে আব্দুল কাইয়ুম ও মেহেদী হাসান নামের দুইজন বহিরাগত ছিলেন। তারা জাহিদ শেখের বন্ধু।

মামলা সূত্রে জানা গেছে, লালবাগের বিজিবি-১ নম্বর গেট সংলগ্ন একটি বাড়িতে একা ভাড়া থাকেন মেহেদী। বাড়ির মালিক তার কাছ থেকে ২০ হাজার টাকা পেতেন। সেই দ্বন্দ্বের জেরে বুধবার কয়েকজন মেহেদীর বাসায় যায় এবং রাতভর নির্যাতন চালায়। পরদিন সকালে তাকে তুলে শাহনেওয়াজ হলে নিয়ে যাওয়া হয়। সেখানে ২ দিন ধরে হাত-পা বেঁধে নির্যাতন করে তার বাবা-মার কাছে ২০ লাখ টাকা মুক্তিপণ চাওয়া হয়।

লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, ভুক্তভোগীর মামা অভিযোগ করেছিল তাকে কেউ আটকে রেখে মুক্তিপণ দাবি করছে। তার মামার অভিযোগের ভিত্তিতে আমরা তাকে শাহনেওয়াজ হল থেকে উদ্ধার করেছি। এ ঘটনায় শুক্রবার রাতেই মামলা দায়ের হয়েছে। এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।
 
ঢাবি প্রক্টর অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষার্থীর যুক্ত থাকার বিষয়ে আমরা জানতে পেরেছি। যদি তারা ঘটনায় যুক্ত থাকে তাহলে বিশ্ববিদ্যালয়ের নিয়ম মোতাবেক তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।’

রামেক হাসপাতালে হামে আক্রান্ত ১২ শিশুর মৃত্যু
  • ২৯ মার্চ ২০২৬
শিক্ষকরা জাতির প্র্যাকটিক্যাল ডক্টর: শিক্ষামন্ত্রী
  • ২৯ মার্চ ২০২৬
নেত্রকোনায় বিষপানে বৃদ্ধের মৃত্যু
  • ২৯ মার্চ ২০২৬
একজন অব্যাহতিপ্রাপ্ত উপাচার্যের সাক্ষাৎকার
  • ২৯ মার্চ ২০২৬
ঈদের ছুটি শেষে খুলেছে ঢাকা কলেজ, শিক্ষার্থীদের উপস্থিতি কম
  • ২৯ মার্চ ২০২৬
শিক্ষকদের বদলি আবেদন শুরুর সম্ভাব্য সময় জানাল মাউশি
  • ২৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence