ঢাবি ভর্তি পরীক্ষার ময়মনসিংহ কেন্দ্র পরিবর্তন

২৩ ডিসেম্বর ২০২৩, ০১:০২ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৩৯ PM
ঢাবির ভর্তি পরীক্ষা হবে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে

ঢাবির ভর্তি পরীক্ষা হবে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা এ বছর ময়মনসিংহের বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (বাকৃবি) কেন্দ্রে হচ্ছে না। এর পরিবর্তে অনুষ্ঠিত হবে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে। শুক্রবার (২২ ডিসেম্বর) ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনলাইন ভর্তি কমিটির আহবায়ক ও সিএসই বিভাগের অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, বিভাগীয় শহরগুলোয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আয়োজনের অংশ হিসেবে এ মাসে উপাচার্যদের নিয়ে মিটিং হয়। পরবর্তীতে নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে ঢাবি উপাচার্য কথা বলে ময়মনসিংহ বিভাগীয় কেন্দ্র হিসেবে নজরুল বিশ্ববিদ্যালয়কে নির্ধারণ করেন। মূলত শিক্ষার্থীদের যাতায়াতে সুবিধা এবং ভোগান্তি কমাতে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কেন্দ্রীয়ভাবে পরীক্ষাগুলো বিভাগীয় শহরে অবস্থিত বিশ্ববিদ্যালয়গুলোতে নিচ্ছে। 

নজরুল বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান ও প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক ড. উজ্জ্বল কুমার প্রধান বলেন, এখনো অনুষদভিত্তিক কমিটি বা সমন্বয়ক নির্ধারণ করে সেভাবে মিটিং হয়নি। তবে উপাচার্য এ বিষয়ে আলোচনা করেছেন। দ্রুতই হয়তো দায়িত্ব বণ্টন করে দেওয়া হবে।

আরো পড়ুন: ঢাবিতে ভর্তি- শুরুর ৫ দিনে আসনপ্রতি ১৪ আবেদন, বিজ্ঞানে ২২

জানা গেছে, আগামী ২৩ ফেব্রুয়ারি কলা, আইন ও সামাজিক বিজ্ঞান ইউনিট, ২৪ ফেব্রুয়ারি ব্যবসায় শিক্ষা ইউনিট, বিজ্ঞান ইউনিট ১ মার্চ এবং চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষা (সাধারণ জ্ঞান ও অংকন) ৯ মার্চ অনুষ্ঠিত হবে। চারুকলা ইউনিটের পরীক্ষা শুধু ঢাকায় হবে বলে জানানো হয়েছে।

ঢাকা ও নজরুল বিশ্ববিদ্যালয় ছাড়াও আরও ছয়টি বিভাগীয় শহরে অনুষ্ঠিত হবে পরীক্ষা। বাকি কেন্দ্রগুলো হলো- রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বরিশাল বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়।

আর্মি স্টেডিয়ামের বিপরীত পাশে আ. লীগের মিছিলের প্রস্তুতি, অ…
  • ০৭ আগস্ট ২০২৬
ঝিনাইদহে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক নিহত
  • ০৭ আগস্ট ২০২৬
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের বাসভবনে আগুন
  • ০৭ আগস্ট ২০২৬
আমার পরিকল্পনার এ, বি এবং সি—সবই স্কালোনি
  • ০৭ আগস্ট ২০২৬
লন্ডন প্রবাসী বয়ফ্রেন্ডকে ছবি পাঠানো সেই ইবি ছাত্রীকে হল থে…
  • ০৭ আগস্ট ২০২৬
সিলেটে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৯
  • ০৭ আগস্ট ২০২৬