রাবির আইবিএ ইনস্টিটিউটের নিজস্ব কারিকুলাম পুনর্বহালের দাবি

১৮ ডিসেম্বর ২০২৩, ০২:৫৬ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ১২:৪৬ PM
নিজস্ব কারিকুলাম পুনর্বহালের দাবিতে মানববন্ধনে রাবির আইবিএ’র শিক্ষার্থীরা

নিজস্ব কারিকুলাম পুনর্বহালের দাবিতে মানববন্ধনে রাবির আইবিএ’র শিক্ষার্থীরা © টিডিসি ফটো

নিজস্ব কারিকুলাম পুনর্বহালের দাবিতে প্রতিবাদী র‌্যালি ও মানববন্ধন করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা।

সোমরাব (১৮ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের আইবিএ ইনস্টিটিউটের সামনে থেকে র‌্যালিটি সৈয়দ নজরুল ইসলাম প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। এরপর সেখানে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। পরে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক হুমায়ুন কবীর ও বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হকের আশ্বাসে মানববন্ধন শেষ হয়।

এ বিষয়ে শিক্ষার্থীরা জানান, কারিকুলাম ও ব্যবস্থাপনা ভালো দেখে আমরা অন্যান্য বিশ্ববিদ্যালয় ছেড়ে রাবির আইবিএ ইনস্টিটিউটে ভর্তি হয়েছি। কিন্তু হঠাৎই আমাদের কারিকুলাম পরিবর্তন করে দেওয়া হয়েছে। যা আমাদের জন্য মোটেই কল্যাণকর নয়। নিজস্ব কারিকুলাম পুনর্বহাল না করা পর্যন্ত আমরা ক্লাস-পরীক্ষায় অংশগ্রহণ করব না। উপ-উপাচার্য ও প্রক্টর স্যারের আশ্বাসে আমরা আমাদের কর্মসূচি সাময়িকভাবে স্থগিত রাখছি। তবে দুই কার্যদিবসের মধ্যে সন্তোষজনক সমাধান না পেলে আমরা সর্বাত্মক আন্দোলনের ডাক দেব।

শিক্ষার্থীদের আশ্বস্ত করে অধ্যাপক মো. হুমায়ুন কবীর বলেন, তোমাদের জন্যই আমাদের সকল ব্যবস্থাপনা। তোমাদের দাবি আমরা শুনেছি। এ বিষয়ে তোমরা লিখিত স্মারকলিপি দাও। আমরা যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব।

আন্তর্জাতিক নারী দিবসের স্পটলাইটে বাংলাদেশের শ্রেয়া ঘোষ
  • ০৭ আগস্ট ২০২৬
মেহেরপুর সীমান্তে ৫ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা
  • ০৭ আগস্ট ২০২৬
ধর্ষণ মামলায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেপ্তার
  • ০৭ আগস্ট ২০২৬
মাদক সেবনের সময় ৩ যুবক আটক, গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ
  • ০৭ আগস্ট ২০২৬
আর্জেন্টিনা জাতীয় দলে কত দিন খেলবেন মেসি—জানালেন তাপিয়া
  • ০৭ আগস্ট ২০২৬
সাতসকালে সড়কে ঝরল ১৬ জনের প্রাণ
  • ০৭ আগস্ট ২০২৬