শেরপুরে যুবলীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী গ্রেপ্তার

১৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১২ PM
গ্রেপ্তার দুজন

গ্রেপ্তার দুজন © টিডিসি

শেরপুরের নালিতাবাড়ীতে মশালমিছিলের অভিযোগে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগ ও নিষিদ্ধিঘোষিত ছাত্রলীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (১৬ সেপ্টেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) তাদের শেরপুর জেলা আদালতে সোপর্দ করা হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন নালিতাবাড়ী উপজেলা যুবলীগ নেতা তাইবুর রহমান রুবেল, ছাত্রলীগ নেতা হারুনুর রশিদ ও ছাত্রলীগ কর্মী বুলবুল। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরে নালিতাবাড়ী উপজেলার বিভিন্ন এলাকায় দিনে ও রাতে প্রকাশ্যে মিছিল বের করা হয়। এসব মিছিলে মশাল ও লাঠিসোঁটা নিয়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সমর্থনে কার্যক্রম চালানোর অভিযোগ ওঠে। এসব ঘটনার পর জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ।

এরই ধারাবাহিকতায় বুধবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়। পরে তাদের সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিজ্ঞতা ছাড়াই চাকরি সিটি ব্যাংকে, আবেদন ১৫ অক্টোবর পর্যন্ত
  • ০৭ অক্টোবর ২০২৬
বিশ্বকাপ ফাইনালে কী হয়েছিল, অবশেষে মুখ খুললেন মেসি
  • ০৭ অক্টোবর ২০২৬
চবির সিলেকশন বোর্ড পুনর্গঠন ও শিক্ষক প্রতিনিধি নির্বাচনের দ…
  • ০৭ অক্টোবর ২০২৬
দুই বছরে নওগাঁ বিশ্ববিদ্যালয়: শূন্য থেকে স্বপ্নের পথে
  • ০৭ অক্টোবর ২০২৬
প্যারা অ্যাথলেটদের সফলতায় সর্বোচ্চ সুবিধা দেবে সরকার: ক্রীড়…
  • ০৭ অক্টোবর ২০২৬
সৌদি আরবে স্ত্রী-সন্তান নিতে পারবেন প্রবাসীরা, মানতে হবে যে…
  • ০৭ অক্টোবর ২০২৬