সিট পাওয়ার পরদিনই রাবি ছাত্রের বিছানাপত্র নামিয়ে দিয়েছে ছাত্রলীগ

০২ ডিসেম্বর ২০২৩, ১১:১০ AM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ০১:০২ PM
রাবির হোসেন শহীদ সোহরাওয়ার্দী হল

রাবির হোসেন শহীদ সোহরাওয়ার্দী হল © ফাইল ছবি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হলে আসন পাওয়ার পরদিনই এক আবাসিক শিক্ষার্থীর বিছানাপত্র নামিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে হল শাখা ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট প্রশাসন বরাবর মৌখিক অভিযোগ দিয়েছেন। তবে এ অভিযোগ অস্বীকার করেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।

শুক্রবার (০১ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের ১৪৪ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে হল প্রশাসন আবার ওই শিক্ষার্থীকে ওই আসনেই তুলে দিয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগী আবির হোসাইন বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তিনি অভিযোগ করেছেন, ওই হল শাখা ছাত্রলীগের দায়িত্বপ্রাপ্ত নেতা ফজলে রাব্বি ও কয়েকজন নেতা-কর্মী তার বিছানাপত্র নামিয়ে দিয়েছিল।

রাব্বি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষ এবং ওই হলের অনাবাসিক শিক্ষার্থী। কিছুদিন আগে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান তার পক্ষ থেকে রাব্বিকে ওই হল দেখাশোনা করার দায়িত্ব দিয়েছেন।

জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় হল প্রশাসনের মাধ্যমে হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের ১৪৪ নম্বর কক্ষে ওঠেন আবির হোসাইন। গতকাল বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি কক্ষের বাইরে ছিলেন। এ সময় ফজলে রাব্বি ও তার দুজন অনুসারী আবিরের বিছানাপত্র আসন থেকে নামিয়ে দেন। ওই আসনে তাদের অনুসারী পরিসংখ্যান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. সিয়ামকে তুলে দেন। সন্ধ্যা ছয়টার পর বিষয়টি হল প্রশাসনকে জানান আবির।

পরে রাত সাড়ে ১০টার দিকে হলে আসেন প্রাধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন, আবাসিক শিক্ষক তানজিল ভূঁইয়া, অনুপম হীরা মণ্ডল, ফারুক হোসেন ও মামুনুর রশিদ। তাঁরা ফজলে রাব্বির কাছে বিছানাপত্র নামিয়ে দেওয়ার কারণ জানতে চান। কিন্তু তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। পরে রাত ১১টার দিকে হল প্রশাসন আবিরকে ওই আসনেই তুলে দেয়।

তবে বিছানাপত্র নামিয়ে দেওয়ার বিষয়টি অস্বীকার করে অভিযুক্ত ফজলে রাব্বি বলেন, আসনটি তাদেরই ছিল। কিন্তু হল প্রশাসন ওই আসনে আবিরকে তুলে দিয়েছে। আবিরের আবাসিকতা আছে কি না, তা নিশ্চিত হওয়ার জন্য সেখানে গিয়েছিলেন। আসন থেকে বিছানাপত্র নামিয়ে দেওয়ার বিষয়টি মিথ্যা।

বিশ্ববিদ্যালয়ের হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলে প্রাধ্যক্ষ জাহাঙ্গীর হোসেন বলেন, ভুক্তভোগী আবির হোসাইন তার বিছানাপত্র নামিয়ে দেওয়া হয়েছে বলে তাদের কাছে মৌখিক অভিযোগ দিয়েছিলেন। আবিরের আবাসিকতা থাকায় আসনটি রাতেই তাকে বুঝিয়ে দেওয়া হয়েছে।

বিশ্বরেকর্ড গড়লেন স্পেনের গোলকিপার সিমন 
  • ০৩ জুলাই ২০২৬
রোনালদো–মদ্রিচ মাঠে নামলেই বিশ্বকাপে নতুন ইতিহাস
  • ০৩ জুলাই ২০২৬
এক পরিবর্তন নিয়ে নামছে পর্তুগাল, অপরিবর্তিত ক্রোয়েশিয়া
  • ০৩ জুলাই ২০২৬
২০১০ সালের পর স্পেনের প্রথম নকআউট ম্যাচ জয়
  • ০৩ জুলাই ২০২৬
দারুণ জয়ে শেষ ষোলোয় স্পেন
  • ০৩ জুলাই ২০২৬
শেষদিকে আবারও ওইয়ারসাবাল, স্পেনের তৃতীয়
  • ০৩ জুলাই ২০২৬
×
  • Application Deadline
  • JULY 26, 2026
  • Admission Test
  • AUGUST 01, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
FALL 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence