চবি ইতিহাস বিভাগের নতুন সভাপতি অধ্যাপক শামীমা হায়দার

০১ ডিসেম্বর ২০২৩, ০৩:৫৪ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ০১:০২ PM
বিদায়ী সভাপতির কাছ থেকে দায়িত্ব নিচ্ছেন অধ্যাপক ড. শামীমা হায়দার

বিদায়ী সভাপতির কাছ থেকে দায়িত্ব নিচ্ছেন অধ্যাপক ড. শামীমা হায়দার © টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ইতিহাস বিভাগের নতুন সভাপতির দায়িত্ব পেয়েছেন অধ্যাপক ড. শামীমা হায়দার। তিনি বিভাগের ১৮ তম সভাপতি হিসেবে নিযুক্ত হয়েছেন। শুক্রবার (০১ ডিসেম্বর) দুপুর ১২ টায় বিদায়ী সভাপতি অধ্যাপক ড. আবদুল্লাহ আল-মাসুমের কাছ থেকে তিনি বিভাগের দায়িত্ব বুঝে নেন।

এসময় কলা ও মানববিদ্যা অনুষদের ডিন ইতিহাস বিভাগের অধ্যাপক ড. মো. মাহবুবুল হক, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ইতিহাস বিভাগের অধ্যাপক ড. আনোয়ারুল ইসলাম, অধ্যাপক ড. নুরুল ইসলামসহ বিভাগের অন্যান্য শিক্ষকরা উপস্থিত ছিলেন। 

অধ্যাপক শামীমা হায়দার বলেন, ‘চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগ সমগ্র দেশের মধ্যে একটি ঐতিহ্যবাহী বিভাগ। এই বিভাগের সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়া আমার জন্য আশীর্বাদ। আমার শ্রদ্ধেয় সকল শিক্ষককে আমি স্মরণ করছি। প্রিয় বিভাগের অতীতের ঐতিহ্য ধরে রাখতে ও সবার আশার প্রতিফলন ঘটাতে আমি শ্রদ্ধেয় শিক্ষকবৃন্দ ও সকল ছাত্রছাত্রীদের সহযোগিতা কামনা করছি।’

শামীমা হায়দার উপমহাদেশের বিখ্যাত ইতিহাসবিদ প্রফেসর ড. আবদুল করিম এবং জাতীয় অধ্যাপক ড. আলমগীর মোহাম্মদ সিরাজুদ্দীনের সরাসরি শিক্ষার্থী। অধ্যাপক ড. মাহমুদুল হকের তত্ত্বাবধানে তিনি ২০০৭ সালে এম.ফিল ও ২০১৬ সালে  পিএইচডি ডিগ্রী অর্জন করেন।

সাভারে জাবি শিক্ষার্থীকে অপহরণ-ছিনতাইয়ের অভিযোগ, মুক্তিপণ দ…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
আসিফ মাহমুদের পাশে মীর স্নিগ্ধ, দুদকের কড়া সমালোচনা
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ের ফেসবুকে ছাত্রদলের ছবি-সংবাদ, জবি জনসংযোগ কর…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
দেনার এড়াতে ‘অপহরণ নাটক’, সাড়ে চার বছর পর উদ্ধার হোটেল মালিক
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
ঢাবিতে ১১৭৪ প্রতিযোগী নিয়ে ‘৮ম ঢাকা ইউনিভার্সিটি কুইজ ফেস্ট’
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
জিএসটি গুচ্ছের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬