ঢাবির ফুটপাত থেকে অজ্ঞাতপরিচয় বৃদ্ধার মরদেহ উদ্ধার

৩০ নভেম্বর ২০২৩, ০৭:২৯ PM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৩:৫৯ PM
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের একুশে হলের সামনের ফুটপাত থেকে অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার বয়স আনুমানিক ৭০ বছর। বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেল ৪টার দিকে শাহবাগ থানা পুলিশ মরদেহটি উদ্ধার করে।

শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) বিশ্বজিৎ দাস জানান, মারা যাওয়া বৃদ্ধা ভবঘুরে ছিলেন। ফুটপাতেই থাকতেন। ধারণা করা হচ্ছে, অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে। 

তিনি আরও জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

মাদ্রাসা শিক্ষা বোর্ডের লোগো পরিবর্তন
  • ০৭ আগস্ট ২০২৬
এসএসসির ফল সোমবার, জানা যাবে ৩ উপায়ে
  • ০৭ আগস্ট ২০২৬
সাকিবের দেশে ফিরে জাতীয় দলে খেলার সুযোগ নেই: আমিনুল
  • ০৭ আগস্ট ২০২৬
মহসিন কলেজে ছাত্রদলের এক কর্মীকে মারধরের অভিযোগ শিবিরের বির…
  • ০৭ আগস্ট ২০২৬
গাঁজা চাষের অনুমতি দিল নেপালের একটি প্রদেশের সরকার, ব্যবহার…
  • ০৭ আগস্ট ২০২৬
ডিআইইউতে অর্থনীতি বিভাগের রিসার্চ মনোগ্রাফ কর্মশালা
  • ০৭ আগস্ট ২০২৬