ঢাবিতে ফিলিস্তিনের সমর্থনে ‘মার্চ ফর প্যালেস্টাইন’

২৯ নভেম্বর ২০২৩, ০৩:২৩ PM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৪:০৮ PM
ঢাবি শিক্ষার্থীদের ‘মার্চ ফর প্যালেস্টাইন’

ঢাবি শিক্ষার্থীদের ‘মার্চ ফর প্যালেস্টাইন’ © টিডিসি ফটো

ফিলিস্তিনে ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদ জানিয়ে ‘মার্চ ফর প্যালেস্টাইন’ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সাধারণ শিক্ষার্থীরা। আজ বুধবার (২৯ নভেম্বর) দুপুর ১২ টায় ঢাবির সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে একত্রিত হয়ে সেখান থেকে মার্চ শুরু করে শিক্ষার্থীরা।

চলছে লড়াই চলবে ফিলিস্তিন লড়বে, ফ্রি ফ্রি প্যালেস্টাইন স্লোগানে মুখরিত হয়ে রাজু ভাস্কর্য থেকে মার্চ শুরু করে উপাচার্যের বাসভবনের পাশ দিয়ে সলিমুল্লাহ মুসলিম হল এবং জগন্নাথ হলের পাশ দিয়ে শহিদ মিনারে গিয়ে শেষ হয়।

শহিদ মিনারে উপস্থিত হয়ে র‍্যালি থামিয়ে ফিলিস্তিনের বড় একটি পতাকা টানিয়ে ফিলিস্তিনের প্রতি সমর্থন জানিয়ে টাকা সংগ্রহ করে শিক্ষার্থীরা। এসময় স্লোগানের পাশাপাশি ফিলিস্তিনের সমর্থনে কবিতা আবৃত্তি করতে শোনা যায়।

মার্চে অংশগ্রহণ করা শিক্ষার্থী আল আমিন জানান, ফিলিস্তিনে ইসরায়েল যে অমানবিক অত্যাচার করছে সেটা অত্যন্ত মর্মান্তিক। সেখানে মানুষ ঘুমানোর আগে চিন্তা করে আগামী দিনের সকাল দেখতে পারবে কি না। মানবাধিকারের কি বেহাল দশা। নির্বিচারে সাধারণ মানুষকে হত্যা করা হচ্ছে। আমরা এর অবসান চাই।  আমরা জানিয়ে দিতে চাই আমরা ফিলিস্তিনের পাশে আছি। এজন্যই আজকের এই কর্মসূচি।

আরেক শিক্ষার্থী নুসরাত তাবাসসুম বলেন, আমরা ফিলিস্তিনের আজাদী জনগণের প্রতি সংহতি জানিয়ে আজকের এই মার্চে অংশগ্রহণ করেছি। এই প্রোগ্রামের মাধ্যমে আমরা বাংলাদেশের জনগণকে ইসরায়েলি পণ্য বয়কট করার অনুরোধ জানাই। পাশাপাশি ফিলিস্তিনের সাধারণ জনগণের পাশে থাকার অনুরোধ জানাই।

সাধারণ শিক্ষার্থীদের উপস্থিতির পাশাপাশি মার্চে বিভিন্ন ছাত্রসংগঠনের নেতাকর্মীদের উপস্থিতিও লক্ষ করা যায়। ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে মার্চে স্লোগানে স্লোগানে তারাও মার্চের সাথে এগিয়ে চলছিলো। 

স্লোগানে স্লোগানে ফিলিস্তিনের শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

মন্ত্রী-হুইপের পথসভা থেকে আটক যুবকের পিস্তলটি খেলনা, দাবি ও…
  • ০৭ আগস্ট ২০২৬
গবেষণাকে মাঠে পৌঁছে দিতে বাকৃবিতে শুরু হচ্ছে বিএসভিইআরের আন…
  • ০৭ আগস্ট ২০২৬
গুলির চেষ্টার সংবাদকে মিথ্যা দাবি করলেন হুইপ দুলু
  • ০৭ আগস্ট ২০২৬
রাতে মঞ্চ মাতিয়ে সকালেই লাশ হলেন শিল্পী পেহলি ভৈরবী
  • ০৭ আগস্ট ২০২৬
জাদুঘরে সন্তানের রক্তমাখা পোশাক দেখে কান্নায় ভেঙে পড়েন চবির…
  • ০৭ আগস্ট ২০২৬
শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জাবি ছাত্রদল নেতাকে শোকজ
  • ০৭ আগস্ট ২০২৬