রাবি স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশনের সদস্য সংগ্রহ চলছে

২৮ নভেম্বর ২০২৩, ১১:৪৬ AM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৪:০৮ PM
রাবি স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশনের সদস্য সংগ্রহ চলছে

রাবি স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশনের সদস্য সংগ্রহ চলছে © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের অধিকার নিয়ে কাজ করার জন্য 'স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশন'র সদস্য সংগ্রহ চলছে। চলবে ২৯ নভেম্বর পর্যন্ত।শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের জন্য শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিতকরণ, আবাসন, পরিবহণ, খাদ্য সংকট নিরসন, সর্বোপরী শিক্ষাপ্রতিষ্ঠানের নিরাপদ পরিবেশ নিশ্চিতকরণের মতো সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে ২০১৭ সাল থেকে রাবিতে কাজ করে আসছে 'স্টুডেন্ট রাইটস অ্যাসোসিয়েশন'। 

বিশ্ববিদ্যালয়ের ড. এম. এ. ওয়াজেদ মিয়া অ্যাকাডেমিক ভবনের সামনে সদস্য সংগ্রহের লক্ষ্যে বুথ বসানো হয়েছে। সেখানে প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত সংগঠনটির সদস্য সংগ্রহের আবেদন ফরম পাওয়া যাবে। 

বিশ্ববিদ্যালয়ের সকল বর্ষের শিক্ষার্থীরা এ সংগঠনের সদস্য হতে পারবেন। আগ্রহীরা ফ্রিতে সদস্য সংগ্রহের আবেদন ফরম সংগ্রহ করতে পারবেন। সংগঠনটির সাথে কাজ করতে আগ্রহীরা সদস্য ফরম পূরণ করে জমা দেওয়ার পর মৌখিক সাক্ষাৎকার শেষে মেম্বার হয়ে যেতে পারবেন।

618af2c0-b269-4aa9-a30b-5c2ed9d29271

সংগঠনটির বর্তমান সভাপতির দায়িত্বে রয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী আবু বকর অন্তু ও  সাধারণ সম্পাদক আইন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী তানজিমুল হক।

সংগঠনটির উপদেষ্টা হিসেবে আছেন বিশ্ববিদ্যালয়ের লিগ্যাল সেলের প্রশাসক ও আইন বিভাগের অধ্যাপক ড. শাহিন জোহরা। সংগঠনটির প্রতিষ্ঠাতা সভাপতি আইন বিভাগের সাবেক শিক্ষার্থী কে.এ.এম. সাকিব। 

মন্ত্রী-হুইপের পথসভা থেকে আটক যুবকের পিস্তলটি খেলনা, দাবি ও…
  • ০৭ আগস্ট ২০২৬
গবেষণাকে মাঠে পৌঁছে দিতে বাকৃবিতে শুরু হচ্ছে বিএসভিইআরের আন…
  • ০৭ আগস্ট ২০২৬
গুলির চেষ্টার সংবাদকে মিথ্যা দাবি করলেন হুইপ দুলু
  • ০৭ আগস্ট ২০২৬
রাতে মঞ্চ মাতিয়ে সকালেই লাশ হলেন শিল্পী পেহলি ভৈরবী
  • ০৭ আগস্ট ২০২৬
জাদুঘরে সন্তানের রক্তমাখা পোশাক দেখে কান্নায় ভেঙে পড়েন চবির…
  • ০৭ আগস্ট ২০২৬
শৃঙ্খলাভঙ্গের অভিযোগে জাবি ছাত্রদল নেতাকে শোকজ
  • ০৭ আগস্ট ২০২৬