১০ টাকায় স্বল্পমূল্যে বই বিতরণ করল ‘স্বাধীন চিরকুট’

২৭ নভেম্বর ২০২৩, ০৯:১১ PM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৪:১২ PM
শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করা হচ্ছে

শিক্ষার্থীদের মধ্যে বই বিতরণ করা হচ্ছে © সংগৃহীত

‘দশেই প্রাপ্তি হোক পছন্দের বই’ প্রতিপাদ্যকে সামনে রেখে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে বই পাঠে আগ্রহী করে তুলতে ১০ টাকায় বই বিতরণ করেছে ‘স্বাধীন চিরকুট’ নামের একটি সংগঠন। সোমবার (২৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ব্যাডমিন্টন কোর্টের সামনে এ বই বিতরণ অনুষ্ঠিত হয়। বই বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শক ও নির্দেশনা কার্যালয়ের পরিচালক অধ্যাপক ড. মোহা. হাবিবুর রহমান । 

এমন আয়োজনের বিষয়টি সংগঠনটির প্রতিষ্ঠাতা উম্মে সালমা তিন্নি বলেন, আমাদের মূল লক্ষ্য হচ্ছে পাঠক গড়ে তোলা।  কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে এত বই প্রেমী দেখে খুবই ভালো লাগছে। চেষ্টা থাকবে আবারো এখানে বই দেওয়ার।

অধ্যাপক ড. মোহা. হাবিবুর রহমান বলেন, যেখানে জিনিসপত্রের দাম এত বেশি সেখানে কমমূল্যে বই দিচ্ছে তাদের ধন্যবাদ জ্ঞাপন করছি। বই পড়ে প্রিয়ার কালো চোখ ঘোলাটে হয়ে যাবে, কিন্তু বই হলো অনন্ত যৌবনা। বই পড়ে আমরা বিশ্বভ্রমণ করতে পারি।

এদিকে বই পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। তারা বলছেন, আয়োজনটি সম্পূর্ণ ভিন্ন ধরনের। যারা বই পড়তে ইচ্ছুক তারা এখানে আসছে বই পড়ার জন্য। বইয়ের মূল্যটা আসলে বিষয় না। এখানে শিক্ষার্থীদের বই পড়ার প্রতি আগ্রহী করে তোলায় মূল লক্ষ্য। এমন আয়োজন সুযোগ বারবার আসলে বই পাঠে আগ্রহী হবে শিক্ষার্থীরা।

উল্লেখ্য, ২০২১ সালের মার্চে যাত্রা শুরু করে সংগঠনটি। পাঠক তৈরি করাই তাদের মূল উদ্দেশ্য। পাশাপাশি ফ্রিতে গান, আবৃত্তি এবং তরুণ লেখক যারা আছে তাদের বই প্রকাশে আর্থিক ও মানসিক সমর্থন দিয়ে থাকে সংগঠনটি।

ট্যাগ: বই
স্কুলের নামফলক থেকে বাদ গেল প্রতিষ্ঠাতা ভাসানীর নাম
  • ০৭ আগস্ট ২০২৬
জুলাইয়ে যুক্তরাষ্ট্রে চাকরি হারিয়েছেন ২৩ হাজার চাকরিজীবী 
  • ০৭ আগস্ট ২০২৬
ধরা পড়ে যা বললেন প্রবাসী প্রেমিককে মেয়েদের ছবি পাঠানো সেই ই…
  • ০৭ আগস্ট ২০২৬
কবি নজরুল কলেজে ৪ কোটি ৬৯ লাখ টাকার বাজেট, বেতন-ভাতায় সর্বো…
  • ০৭ আগস্ট ২০২৬
ইনফান্তিনোর পদত্যাগ চাইল নরওয়ে 
  • ০৭ আগস্ট ২০২৬
টিনের চালে আটকে থাকা বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছ…
  • ০৭ আগস্ট ২০২৬