ঢাবি ও স্পেনের বিশ্ববিদ্যালয়ের শিক্ষা-গবেষণা বিনিময় গতিশীল করতে আলোচনা

২৭ নভেম্বর ২০২৩, ১২:২১ PM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৪:১২ PM
ঢাবি উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের সঙ্গে অধ্যাপক সান্তিয়াগো ফার্নান্দেজ মস্কেরা

ঢাবি উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের সঙ্গে অধ্যাপক সান্তিয়াগো ফার্নান্দেজ মস্কেরা © সংগৃহীত

স্প্যানিশ ল্যাংগুয়েজ এন্ড কালচার বিষয়ক ইন্ডিটেক্স চেয়ার অধ্যাপক সান্তিয়াগো ফার্নান্দেজ মস্কেরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার (২৭ নভেম্বর) সাক্ষাতের সময় স্পেনের ভিজিটিং অধ্যাপক মারিয়া আম্পারো পোর্টা রিভাস তার সঙ্গে ছিলেন। 

সাক্ষাৎকালে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় এবং স্পেনের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের মধ্যে চলমান যৌথ শিক্ষা, গবেষণা ও সাংস্কৃতিক বিনিময় কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে আলোচনা করেন। আগামী ফেব্রুয়ারি মাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘ভাষা ও সংস্কৃতি’ বিষয়ক এক আন্তর্জাতিক সেমিনার আয়োজনের ব্যাপারেও বৈঠকে আলোচনা করা হয়।

আরো পড়ুন: ৬ বছরে ১০ শিক্ষক-কর্মকর্তার ‘নিয়মবহির্ভূত’ পদন্নোতি পাবিপ্রবিতে

উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা এবং এ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ শিক্ষা ও গবেষণা কার্যক্রম আরও জোরদার করার বিষয়ে আগ্রহ প্রকাশের জন্য স্পেনের ইন্ডিটেক্স চেয়ারকে ধন্যবাদ জানান।

সাভারে জাবি শিক্ষার্থীকে অপহরণ-ছিনতাইয়ের অভিযোগ, মুক্তিপণ দ…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
আসিফ মাহমুদের পাশে মীর স্নিগ্ধ, দুদকের কড়া সমালোচনা
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয়ের ফেসবুকে ছাত্রদলের ছবি-সংবাদ, জবি জনসংযোগ কর…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
দেনার এড়াতে ‘অপহরণ নাটক’, সাড়ে চার বছর পর উদ্ধার হোটেল মালিক
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
ঢাবিতে ১১৭৪ প্রতিযোগী নিয়ে ‘৮ম ঢাকা ইউনিভার্সিটি কুইজ ফেস্ট’
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
জিএসটি গুচ্ছের ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা
  • ১৭ সেপ্টেম্বর ২০২৬