বিয়ের পিঁড়িতে বসছেন ডাকসুর আখতার

২৫ নভেম্বর ২০২৩, ১০:৫৪ AM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৪:৪০ PM
আাখতারের গায়ে হলুদ অনুষ্ঠানের ছবি ফেসবুকে শেয়ার করেছেন নেতা-কর্মীরা

আাখতারের গায়ে হলুদ অনুষ্ঠানের ছবি ফেসবুকে শেয়ার করেছেন নেতা-কর্মীরা © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সমাজসেবা সম্পাদক এবং গণতান্ত্রিক ছাত্রশক্তির আহবায়ক আখতার হোসেন বিয়ের পিঁড়িতে বসছেন। শুক্রবার (২৪ নভেম্বর) তাঁর গায়ে হলুদের অনুষ্ঠান হয়েছে। আজ শনিবার (২৫ নভেম্বর) বিকেল ৫টায় বায়তুল মোকাররম মসজিদ প্রাঙ্গনে তার বিয়ে সম্পন্ন হবে।

জানা গেছে, কনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্য অর্থনীতি ইন্সটিটিউটের শিক্ষার্থী সানজিদা আখতার। তিনি এ বছর সে স্নাতক ফাইনাল বর্ষের পরীক্ষা দিয়েছেন। 

আরো পড়ুন: ক্যান্টিনে বসা নিয়ে রাবি ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষ

বিষয়টি নিশ্চিত করে আখতার হোসেন দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানান, ‘বিকেল ৫টায় বায়তুল মোকারম প্রাঙ্গনে আমার বিয়ে অনুষ্ঠিত হবে। মেয়েও আমাদের বিশ্ববিদ্যালয়েরই। আমি সবার কাছে দোয়া চাই, যাতে আমাদের দাম্পত্য জীবন সুখের হয়।’

আখতার হোসেন ডাকসুর সমাজসেবা সম্পাদক ছিলেন। পরে গত ৪ অক্টোবর তিনি নতুন একটি ছাত্রসংগঠন তৈরি করেন। এর নাম গণতান্ত্রিক ছাত্র শক্তি। বর্তমানে তিনি এ সংগঠনের আহবায়কের দায়িত্ব পালন করছেন।

স্কুলের নামফলক থেকে বাদ গেল প্রতিষ্ঠাতা ভাসানীর নাম
  • ০৭ আগস্ট ২০২৬
জুলাইয়ে যুক্তরাষ্ট্রে চাকরি হারিয়েছেন ২৩ হাজার চাকরিজীবী 
  • ০৭ আগস্ট ২০২৬
ধরা পড়ে যা বললেন প্রবাসী প্রেমিককে মেয়েদের ছবি পাঠানো সেই ই…
  • ০৭ আগস্ট ২০২৬
কবি নজরুল কলেজে ৪ কোটি ৬৯ লাখ টাকার বাজেট, বেতন-ভাতায় সর্বো…
  • ০৭ আগস্ট ২০২৬
ইনফান্তিনোর পদত্যাগ চাইল নরওয়ে 
  • ০৭ আগস্ট ২০২৬
টিনের চালে আটকে থাকা বল আনতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মাদ্রাসাছ…
  • ০৭ আগস্ট ২০২৬