চবির সমাবর্তন কেন আটকে আছে, জানালেন উপাচার্য

১৫ নভেম্বর ২০২৩, ০৮:২৮ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:২৬ PM
উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখ্তার

উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখ্তার © টিডিসি ফটো

প্রতিষ্ঠার ৫৭ বছরে মাত্র ৪বার সমাবর্তন হওয়ায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) সবার নজর ৫ম সমাবর্তনের দিকে। দায়িত্ব গ্রহণের ৪ বছরে কেন সমাবর্তন আয়োজন করতে পারেননি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখ্তার তা জানিয়েছেন সাংবাদিকদের। এছাড়াও তিনি জানান, আগামী বছর ফেব্রুয়ারিতে হতে পারে পরবর্তী সমাবর্তন। 

বুধবার (১৫ নভেম্বর) বেলা ১২টায় উপাচার্যের সম্মেলন কক্ষে সাংবাদিকদের এসব বিষয়ে জানান চবি উপাচার্য।

আর মাত্র কয়েকদিন পরেই আগামী ১৮ নভেম্বর ৫৭ বছর পূর্ণ হবে চবির। সমাবর্তন করার পথে বাঁধা কোন জায়গায়- এমন প্রশ্নের জবাবে অধ্যাপক ড. শিরীণ আখতার বলেন, সমাবর্তন হওয়ার জন্য প্রস্তাবটি শিক্ষা মন্ত্রণালয় থেকে সবুজ খাতায় উঠে মহামান্য রাষ্ট্রপতির কাছে যেতে হয়।  আমাদের সিন্ডিকেট সদস্য সম্পদ বড়ুয়া এ বিষয়ে অনেক চেষ্টা করেছেন। আমি উপাচার্য হওয়ার পর  অনেক চেষ্টা করলেও এর মধ্যেই করোনা চলে আসে। এ সময় রাষ্ট্রপতি বললেন তিনি কোথাও বের হবেন না।  

উপাচার্য বলেন, করোনার পরে রাষ্ট্রপতি বিভিন্ন অনুষ্ঠান করলেও আমাদের বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন করা সম্ভব হয়নি। আমি দেখলাম, আমাদের আবেদনটা আঁটকে থাকে শিক্ষা মন্ত্রণালয়ে। কেন আঁটকে থাকে, সেটা বুঝতে পারলাম না। শিক্ষা মন্ত্রণালয় থেকে আমাদের সমাবর্তনের প্রস্তাবটি সবুজ খাতায় ওঠেনি।  এটা আমলাতান্ত্রিক জটিলতা নাকি কারও গাফিলতি, বুঝতে পারলাম না। যাহোক, তখন রাষ্ট্রপতির মেয়াদ বাকি ছিলো ৮ মাস। সিন্ডিকেট সদস্য সম্পদ বড়ুয়া আমাদের জানালেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ অসুস্থ তাই এখন আমরা (সমাবর্তনের জন্য) পাবো না। তারপর আমি আবার দেখলাম যে আমাদের আবেদনটি কেন সময়মতো পৌঁছালো না। 

অধ্যাপক শিরীণ আখতার বলেন, এখন আমরা বিষয়টি সমাধান করেছি। নির্বাচন শেষ হওয়ার পর মহামান্য রাষ্ট্রপতি আমাদের সময় দিবেন। এর আগে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে সমাবর্তন করবেন। তারপর আমাদেরকে সময় দিবেন তিনি। আশাকরি আগামী বছর ফেব্রুয়ারিতে আমরা সমাবর্তন করতে পারবো।

২০১৯ সালের ৩ নভেম্বর অধ্যাপক শিরীন আখতার উপাচার্যের পূর্ণ দায়িত্ব নেওয়ার পর থেকে গত চার বছরে অন্তত পাঁচ বার সমাবর্তনের ঘোষনা দিলেও তা বাস্তবায়ন করতে পারেননি। এর মধ্যে ২০২০ সালের ২৯ জানুয়ারি, ২০২১ সালের ১৬ নভেম্বর, ২০২২ সালের ২৩ জুলাই, ২০২৩ সালের ০১ ফেব্রুয়ারী এবং একই বছর আরও একবার সমাবর্তনের ঘোষণা দিলেন চবি উপাচার্য। 

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দীর্ঘ ২৮ বছর পর ১৯৯৪ সালে সর্বপ্রথম সমাবর্তন হয়। এরপর ১৯৯৯ সালে দ্বিতীয়, ২০০৮ সালে তৃতীয় এবং সর্বশেষ ২০১৬ সালের ৩১ জানুয়ারি অনুষ্ঠিত হয় চতুর্থ সমাবর্তন। ফলে ৫৪ বছরের ইতিহাসে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে হয়েছে মাত্র চারটি সমাবর্তন।

ম্যাপল বিয়ার কানাডিয়ান প্রি-স্কুলে ৪ পদে নিয়োগ
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
টেলিগ্রামভিত্তিক সংঘবদ্ধ অনলাইন প্রতারক চক্রের ২ সদস্য গ্রে…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
ভর্তি পরীক্ষায় সফলতার প্রথম শর্ত—লাইফস্টাইল পরিবর্তন করা
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
৫০০ কুমিরের অভয়াশ্রম, সেখানেই হবে অলিম্পিক গেমসের ইভেন্ট
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুধু ফ্রেশারদের জন্য ড্রাগ ইন্টারন্যাশনালে চাকরি
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
বিডিজবসে চাকরি, লাগবে ১ বছরের অভিজ্ঞতা
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬