ঢাবি আইইআর-এ নবীনবরণ অনুষ্ঠিত

১৪ নভেম্বর ২০২৩, ০৪:০২ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:২৮ PM

© সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট (আইইআর)-এর ২৯তম ব্যাচের নবীনবরণ অনুষ্ঠান আজ  মঙ্গলবার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ইনস্টিটিউটের কো-কারিকুলার কমিটির আহবায়ক অধ্যাপক ড. মুহাম্মদ মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. মো. আবদুল হালিম, অধ্যাপক ড. এম অহিদুজ্জামান এবং অধ্যাপক মো. ফজলুর রহমান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। 

উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল নবীন শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, দেশে শিক্ষার প্রসার ও শিক্ষা ব্যবস্থাকে মানসম্মত করার ক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। 

তিনি বলেন, পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সহশিক্ষামূলক কার্যক্রমের সাথে যুক্ত হতে হবে। সুনাগরিক হিসেবে গড়ে উঠে সততা, ক্সনতিকতা ও মূল্যবোধ নিয়ে দেশ ও জাতির সেবায় কাজ করার জন্য ১ম বর্ষ থেকেই দায়িত্ববোধ সম্পর্কে সচেতন হতে শিক্ষার্থীদের প্রতি উপাচার্য আহ্বান জানান।

ট্যাগ: ঢাবি
ম্যাপল বিয়ার কানাডিয়ান প্রি-স্কুলে ৪ পদে নিয়োগ
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
টেলিগ্রামভিত্তিক সংঘবদ্ধ অনলাইন প্রতারক চক্রের ২ সদস্য গ্রে…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
ভর্তি পরীক্ষায় সফলতার প্রথম শর্ত—লাইফস্টাইল পরিবর্তন করা
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
৫০০ কুমিরের অভয়াশ্রম, সেখানেই হবে অলিম্পিক গেমসের ইভেন্ট
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
শুধু ফ্রেশারদের জন্য ড্রাগ ইন্টারন্যাশনালে চাকরি
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
বিডিজবসে চাকরি, লাগবে ১ বছরের অভিজ্ঞতা
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬