ঢাবির ট্যুরিজম বিভাগের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

০৮ নভেম্বর ২০২৩, ০৮:০৩ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ১২:৩৫ PM
অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন ঢাবি উপাচার্য

অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছেন ঢাবি উপাচার্য © টিডিসি ফটো

শিক্ষা ও গবেষণার মাধ্যমে পর্যটন শিল্পের বিকাশে কাজ করার আহ্বান জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল। বুধবার (০৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের ১৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদ চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অধ্যাপক মাকসুদ কামাল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রতিষ্ঠাবার্ষিকীর বিভিন্ন কর্মসূচির উদ্বোধন করেন। পরে এ উপলক্ষ্যে অধ্যাপক হাবিবুল্লাহ কনফারেন্স হলে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মাকসুদ কামাল বলেন, পর্যটন শিল্প দেশের অন্যতম একটি গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় খাত। এই খাতের উন্নয়নে ইন্ডাস্ট্রি-একাডেমিয়া সম্পর্ক আরও জোরদারে নতুন নতুন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে।

বিভাগীয় চেয়ারম্যান ড. সন্তোষ কুমার দেবের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের সদস্য অধ্যাপক ড. মুবিনা খোন্দকার সম্মাননীয় অতিথি এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. মাকসুদুর রহমান, হোটেল ইন্টার কন্টিনেন্টাল ঢাকা-এর জেনারেল ম্যানেজার আশ্বনি নায়ার, হোটেল দি ওয়েস্টিন ঢাকা-এর সিইও মো. শাখাওয়াত হোসেইন এবং ইউএস বাংলা'র জেনারেল ম্যানেজার মো. কামরুল ইসলাম বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য দেন অনুষ্ঠানের আহ্বায়ক ড. সউদ আহমেদ।

সভাপতির বক্তব্যে বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. সন্তোষ কুমার দেব বলেন, আমাদের স্বপ্নযাত্রা আজকে ১৬ বছরে পদার্পণ করেছে। দেশের বিভিন্ন সেক্টরে আমাদের শিক্ষার্থীরা নেতৃত্ব প্রদান করে যাচ্ছে। শিক্ষার্থীদের উদ্দেশ্যে দেশের সমৃদ্ধির জন্য পর্যটনের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, তোমরা আগামী দিনের লিডার। তোমাদের কমিউনিকেশন স্কিল অর্জন করতে হবে। দেশের উন্নয়নে এই খাতে আরও বেশি ভূমিকা পালন করতে হবে।

এসময় তিনি ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগকে বিসিএস শিক্ষায় সংযুক্ত করতে পিএসসি সদস্য অধ্যাপক ড. মুবিনা খন্দকারের দৃষ্টি আকর্ষণ করেন।

দেশে হঠাৎ শিশুদের মধ্যে হামের প্রকোপ বাড়ছে কেন?
  • ২৯ মার্চ ২০২৬
পুলিশ হেফাজতে আর এস ফাহিম, যেভাবে আটক করেন ছাত্র-জনতা
  • ২৯ মার্চ ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন শেষ …
  • ২৯ মার্চ ২০২৬
আর এস ফাহিমকে মিরপুর চিড়িয়াখানার সামনে আটকে রেখেছেন ছাত্র-জ…
  • ২৯ মার্চ ২০২৬
চবির দুই সহকারী প্রক্টরের পদত্যাগ
  • ২৯ মার্চ ২০২৬
ইরানে ইসরায়েলি বিমান হামলা ও মধ্যপ্রাচ্যে মার্কিন সৈন্য বৃ…
  • ২৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence