দায়িত্ব নিলেন ঢাবির ২৯তম উপাচার্য অধ্যাপক মাকসুদ কামাল

০৪ নভেম্বর ২০২৩, ০৯:২৬ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০১:১৯ PM
ঢাবি ২৯তম উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালকে শুভেচ্ছা জানাচ্ছেন উপ উপাচার্য অধ্যাপক মুহাম্মদ সামাদ

ঢাবি ২৯তম উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালকে শুভেচ্ছা জানাচ্ছেন উপ উপাচার্য অধ্যাপক মুহাম্মদ সামাদ © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২৯তম উপাচার্য হিসেবে দায়িত্ব নিলেন অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল। শনিবার (৪ নভেম্বর) সকালে উপাচার্যের কার্যালয়ে তিনি দায়িত্বভার গ্রহণ করেন। এ সময় সদ্য সাবেক উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান উপস্থিত ছিলেন।

উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মুহাম্মদ সামাদ তাকে শুভেচ্ছা জানান। পরে ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করবেন বলে জানা গেছে।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, গত ১৫ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপনে অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। আজ শনিবার থেকে এ আদেশ কার্যকর হবে।

এদিকে শুক্রবার (৩ নভেম্বর) উপাচার্য হিসেবে মেয়াদ শেষ করেন অধ্যাপক আখতারুজ্জামান। এদিন সরকারি ছুটি থাকায় গত বৃহস্পতিবার (২ নভেম্বর) উপাচার্য হিসেবে তার শেষ কার্যদিবস ছিল। এদিন অ্যাকাডেমিক পরিষদের সভায় তাকে বিদায়ী শুভেচ্ছা সহকর্মীরা।

আরো পড়ুন: ‘দি লাইফ অব এ ভাইস চ্যান্সেলর’ শিরোনামে বই লিখবেন ভিসি আখতারুজ্জামান

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য অধ্যাপক আ আ স ম আরেফিন সিদ্দিকের মেয়াদ শেষ হওয়ায় ২০১৭ সালের ৪ সেপ্টেম্বর সাময়িকভাবে বিশ্ববিদ্যালয়ের ২৮তম উপাচার্য হিসেবে নিয়োগ পান অধ্যাপক আখতারুজ্জামান। ২০১৯ সালের ৩ নভেম্বর চার বছরের জন্য তাকে পুনরায় উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়।

এরপর গত ১৫ অক্টোবর শিক্ষা মন্ত্রণালয়ের একটি প্রজ্ঞাপনে অধ্যাপক মাকসুদ কামালকে নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়। তিনি বিশ্ববিদ্যালয়ের ডিজাস্টার সায়েন্স অ্যান্ড ক্লাইমেট রেজিলিয়েন্স বিভাগের অধ্যাপক। ২০২০ সালের জুন মাস থেকে তিনি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্যের (শিক্ষা) দায়িত্বে ছিলেন।

শেখ হাসিনাকে ফেরাতে পবিপ্রবি শিক্ষকদের বৈঠক ও গোপন তৎপরতা, …
  • ০৬ আগস্ট ২০২৬
জুলাই গণঅভ্যুত্থান বিষয়ক তথ্যচিত্রে ত্রুটি, মন্ত্রী-প্রতিমন…
  • ০৬ আগস্ট ২০২৬
জবিতে অনির্দিষ্টকালের জন্য সব ধরনের সভা-সমাবেশ ও মিছিল নিষি…
  • ০৬ আগস্ট ২০২৬
নোবিপ্রবিতে আওয়ামীপন্থি শিক্ষক নেতাকে সদস্যসচিব করে জুলাই ড…
  • ০৫ আগস্ট ২০২৬
জুলাই রান-২০২৬ নিয়ে ডাকসুর নানা অব্যবস্থাপনার অভিযোগ, ক্ষো…
  • ০৫ আগস্ট ২০২৬
খেলা চলাকালীন মাঠেই বজ্রাঘাতে ফুটবলারের মৃত্যু
  • ০৫ আগস্ট ২০২৬