ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৮৪তম বিভাগ ‘পাবলিক হেলথ’

০১ নভেম্বর ২০২৩, ০৭:০৮ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০১:২১ PM
'পাবলিক হেলথ’ বিভাগ-এর উদ্বোধন

'পাবলিক হেলথ’ বিভাগ-এর উদ্বোধন © সংগৃহীত

‘পাবলিক হেলথ’ নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) একটি নতুন বিভাগ চালু করা হয়েছে। এ নিয়ে বিশ্ববিদ্যালয়টিতে বিভাগের সংখ্যা দাঁড়াল ৮৪টিতে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে বুধবার (১ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের কাজী মোতাহার হোসেন বিজ্ঞান ভবনে নবপ্রতিষ্ঠিত 'পাবলিক হেলথ’ বিভাগ-এর উদ্বোধন করেন। উদ্বোধনের পরে বিভাগের উদ্যোগে একটি সেমিনার অনুষ্ঠিত হয়।

উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এই নতুন বিভাগ প্রতিষ্ঠার সাথে সংশ্লিষ্ট সকলকে শুভেচ্ছা জানিয়ে বলেন, পাবলিক হেলথ বিশ্বব্যাপী খুবই আলোচিত একটি বিষয় এবং করোনা মহামারি পরবর্তী বর্তমান সময়ে খুবই প্রাসঙ্গিক। মানুষের স্বাস্থ্য-সংশ্লিষ্ট সকল বিষয়ের সমন্বয়েই এই বিভাগটি গঠন করা হয়েছে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে রোগ নিরাময় সংক্রান্ত কাজের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধিতে পাবলিক হেলথ বিভাগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আরও পড়ুন: জাবির মূল ফটকসহ ৬ গেটে তালা দিল ছাত্রদল

প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, পরিবেশ, পরিচ্ছন্নতা, স্বাস্থ্য ও জলবায়ু পরিবর্তনের সাথে জনস্বাস্থ্য সরাসরি সম্পৃক্ত। বিভাগের শুভযাত্রায় সকলকে শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এই বিভাগকে সার্বিক সহযোগিতা প্রদান করা হবে।

পাবলিক হেলথ বিভাগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান অধ্যাপক ড. এমরান কবীর চৌধুরীর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল এবং জীব বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এ কে এম মাহবুব হাসান। সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন স্বাধীনতা পদকপ্রাপ্ত বিজ্ঞানী ও আইসিডিডিআরবি'র সংক্রামক রোগ বিভাগের পরিচালক ড. ফেরদৌসী কাদরী এবং শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ বিল্‌লাল হোসেন ।

উল্লেখ্য, ১৯২১ সালে মাত্র তিনটি অনুষদ ও ১২টি বিভাগ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়। বর্তমানে এ বিশ্ববিদ্যালয়টিতে ১৩টি অনুষদ, ৮৪টি বিভাগ এবং ১৩টি ইনস্টিটিউট রয়েছে।

ট্যাগ: ঢাবি
সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক ‘মক্কা যৌথ প্রতিরক্…
  • ০৮ আগস্ট ২০২৬
সে হয়ত না ‍বুঝে করেছে—মঞ্চে বোতল নিক্ষেপ নিয়ে গায়ক হাসান
  • ০৮ আগস্ট ২০২৬
শান্তিপূর্ণ ও সহনশীল ক্যাম্পাস গড়তে সবাইকে দায়িত্বশীল হওয…
  • ০৮ আগস্ট ২০২৬
‘খুনী’-আওয়ামীপন্থি শিক্ষকরা থাকছেন সিনেটে, বয়কটের ঘোষণা দিল…
  • ০৮ আগস্ট ২০২৬
কনস্টেবলের মতোও লাগে না—ওসিকে যুবদল আহ্বায়ক
  • ০৭ আগস্ট ২০২৬
সাকিবের সব রেকর্ড মুছে ফেলুন, বিসিবিকে শফিকুল
  • ০৭ আগস্ট ২০২৬