ঢাবির সামাজিক বিজ্ঞান অনুষদে দুটি আধুনিক লিফট উদ্বোধন

০১ নভেম্বর ২০২৩, ০৩:৫৯ PM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০১:২১ PM
সামাজিক বিজ্ঞান অনুষদে দুটি আধুনিক লিফটের উদ্বোধন করা হয়

সামাজিক বিজ্ঞান অনুষদে দুটি আধুনিক লিফটের উদ্বোধন করা হয় © টিডিসি ফটো

প্রায় দুই মাসের মত পরীক্ষামূলক ব্যবহারের পর আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদে দুটি আধুনিক লিফট। আজ বুধবার (১ নভেম্বর) এক অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লিফট দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

অনুষ্ঠানটি নির্দেশনায় ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান। এই আয়োজনে অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের চেয়ারম্যানবৃন্দসহ অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান শিক্ষার্থীদের জন্য এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয়ের জন্য অবকাঠামোগত উন্নয়ন যেমন জরুরি তেমনি তার সার্বক্ষণিক যত্ন একান্ত প্রয়োজন। এক্ষেত্রে তিনি শিক্ষার্থীদেরকেও সচেতন ভূমিকা রাখার বিষয়ে জোর দেন। অধ্যাপক ড. আখতারুজ্জামান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমানকে শিক্ষার্থীদের জন্য অত্যাধুনিক লিফটের কাজ দ্রুততম সময়ের মধ্যে সফলতার সাথে সম্পন্ন করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।

সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান বলেন, অনুষদের উত্তর পাশের এই আধুনিক লিফট দুটি কেবল শিক্ষার্থীদের ব্যবহারের জন্য নির্ধারণ করা হয়েছে। কেননা এই লিফটের ধারণক্ষমতা বেশি হওয়ায় শিক্ষার্থীদের সময়মত পরীক্ষা এবং ক্লাসে যাওয়ার ক্ষেত্রে সুবিধা হবে। তিনি উপাচার্য অধ্যাপক ড. আখতারুজ্জামান এবং অনুষদের উপস্থিত সকল শিক্ষককে আয়োজনে উপস্থিত থাকার জন্য ধন্যবাদ জানান।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান ভবনের আধুনিক এই লিফট দুটিকে প্রতিবন্ধী-বান্ধব করার ক্ষেত্রে জোর দেয়া হয়েছে। হুইলচেয়ার যাতায়াতের জন্য পর্যাপ্ত জায়গাসহ এর মৌখিক নির্দেশনা বা ভার্বাল ইনপুট ফিচার দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের জন্যও সহায়ক। এই লিফট নির্মাণ সংক্রান্ত সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান।

সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক ‘মক্কা যৌথ প্রতিরক্…
  • ০৮ আগস্ট ২০২৬
সে হয়ত না ‍বুঝে করেছে—মঞ্চে বোতল নিক্ষেপ নিয়ে গায়ক হাসান
  • ০৮ আগস্ট ২০২৬
শান্তিপূর্ণ ও সহনশীল ক্যাম্পাস গড়তে সবাইকে দায়িত্বশীল হওয…
  • ০৮ আগস্ট ২০২৬
‘খুনী’-আওয়ামীপন্থি শিক্ষকরা থাকছেন সিনেটে, বয়কটের ঘোষণা দিল…
  • ০৮ আগস্ট ২০২৬
কনস্টেবলের মতোও লাগে না—ওসিকে যুবদল আহ্বায়ক
  • ০৭ আগস্ট ২০২৬
সাকিবের সব রেকর্ড মুছে ফেলুন, বিসিবিকে শফিকুল
  • ০৭ আগস্ট ২০২৬