রাবির সব একাডেমিক ভবনে ছাত্রদলের তালা

৩১ অক্টোবর ২০২৩, ০৮:১৯ AM , আপডেট: ১৪ আগস্ট ২০২৫, ০১:৪৯ PM
রাবির সব একাডেমিক ভবনে ছাত্রদলের তালা

রাবির সব একাডেমিক ভবনে ছাত্রদলের তালা © টিডিসি ফটো

বিএনপি ঘোষিত তিনদিনের সর্বাত্মক অবরোধ কর্মসূচি বাস্তবায়নে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রতিটি একাডেমিক ভবনে তালা দিয়েছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা। এসময় তালার সাথে 'অবরোধ' লেখা সম্বলিত একটি করে প্ল্যাকার্ড ঝুলিয়ে দেন তারা।

মঙ্গলবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ৬টায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী ও সদস্য সচিব শামসুদ্দিন সানিনের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক ভবনে তালা ঝুলিয়ে দেওয়া হয়।

এ বিষয়ে শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী বলেন, বিএনপির সমাবেশে হামলা, হত্যা, গ্রেফতারের প্রতিবাদ, তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন এবং সরকার পতনের একদফা দাবি আদায়ে তিন দিনের অবরোধ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে আমরা প্রতিটি একাডেমিক ভবনে তালা দিয়ে ক্যাম্পাসে অবস্থান নিয়েছি। অবরোধের সমর্থনে আজ ক্যাম্পাসে বিক্ষোভ করারও পরিকল্পনা রয়েছে আমাদের।

রাবির সব একাডেমিক ভবনে ছাত্রদলের তালা

তালা দেওয়ার সময় রাবি শাখা ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: ঢাবির সিসিআরএসের প্রথম পরিচালক হাসান এ শাফী

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, আমরা জানতে পেরেছি ছাত্রদলের নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয়ের দুটি ভবনে তালা দিয়েছে। আমি এখন ক্যাম্পাসে ঢুকছি এবং বিষয়টি দেখছি।

‘রাশেদ খাঁনের পদের আসল কাজ কী, জিজ্ঞাসা করলে সম্ভবত উত্তর দ…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীতে এবার থানার সামনে বাসে আগুন
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্রে এশিয়ান ফিল্মমেকার অ্যাওয়ার্ড জিতলেন বাংলাদেশি…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
কমল জাতীয় বিশ্ববিদ্যালয়ের এলএলবি পরীক্ষার ফি, পুনর্নির্ধারি…
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ গবেষণা ইনস্টিটিউটের এমফিল ও পিএইচডি …
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬
জাকসুর উদ্যোগে ২৫ লাখ টাকায় জাবি মেডিকেল সেন্টার আধুনিকায়ন …
  • ১৮ সেপ্টেম্বর ২০২৬