ঢাবিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত

১৬ অক্টোবর ২০২৩, ০৯:২৪ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৩৯ PM
অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের নেতৃত্বে ক্যাম্পাসে র‍্যালি

অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের নেতৃত্বে ক্যাম্পাসে র‍্যালি © টিডিসি ফটো

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) দুর্যোগ গবেষণা প্রশিক্ষণ ও ব্যবস্থাপনা কেন্দ্র এবং ভূগোল ও পরিবেশ বিভাগের যৌথ উদ্যোগে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন করা হয়েছে।

সোমবার (১৬ অক্টোবর) আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে বিভাগীয় শিক্ষার্থীদের পোস্টার প্রদর্শনী এবং বিভাগীয় মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল প্রধান অতিথি হিসেবে আলোচনা সভায় বক্তব্য রাখেন এবং পোস্টার প্রদর্শনী পরিদর্শন করেন।

দুর্যোগ গবেষণা প্রশিক্ষণ ও ব্যবস্থাপনা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে আলোচনা সভায় ভূগোল ও পরিবেশ বিভাগের ইমেরিটাস অধ্যাপক নজরুল ইসলাম অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, দিন দিন মানুষের সংখ্যা বৃদ্ধির ফলে আমাদের পরিবেশ নানাভাবে দূষিত হচ্ছে এবং প্রাকৃতিক দুর্যোগ ও জান-মালের ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়ছে। দুর্যোগ প্রশমনে প্রস্তুতি ও আগাম সতর্ক বার্তার উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, সঠিকভাবে নগরায়ন ও পরিবেশ সংরক্ষণে সকলকে সচেতন হতে হবে। উদ্ভাবনী ও গবেষণা কার্যক্রমের মাধ্যমে দুর্যোগ প্রশমন ও ক্ষয়ক্ষতি মোকাবেলায় ভূমিকা রাখতে তিনি শিক্ষক, গবেষক ও শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান ।

উল্লেখ্য, এর আগে দিবসটি উপলক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামানের নেতৃত্বে ক্যাম্পাসে এক র‍্যালি বের করা হয়। র‍্যালিতে ভূগোল ও পরিবেশ বিভাগের শিক্ষক, শিক্ষার্থী ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।

ট্যাগ: ঢাবি
ফেসবুক পোস্টকে কেন্দ্র করে এক নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
অভাবে থেমে যায় আইনজীবী হওয়ার স্বপ্ন, ভ্যানে পোশাক বিক্রি কর…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
সন্তানদের বিষ খাওয়ানোর পর বাবারও বিষপান, প্রাণ গেল ৩ শিশুর
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে ১২.৫ মিলিয়ন ঘনফুট গ্যাস
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
পে স্কেলের প্রজ্ঞাপন নিয়ে সবশেষ যা জানা যাচ্ছে
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
তিন কোম্পানির সার্ভার হ্যাক করল গুগলের জেমিনি
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬