সন্তানদের বিষ খাওয়ানোর পর বাবারও বিষপান, প্রাণ গেল ৩ শিশুর

১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০০ AM , আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৫ AM
স্বজনরা হাসপাতালে

স্বজনরা হাসপাতালে © সংগৃহীত

সুনামগঞ্জের তাহিরপুরে তিন সন্তানকে বিষপান করানোর পর নিজেও বিষপান করেছেন এক বাবা। এতে তিন শিশুর মৃত্যু হয়েছে। গুরুতর মুমূর্ষু অবস্থায় ওই বাবাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) ভোররাতে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের রজনী লাইন গ্রামে এ ঘটনা ঘটে। বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ হোসাইন মোহাম্মদ আরাফাত বিষয়টি নিশ্চিত করেছেন।

তাৎক্ষণিকভাবে নিহত তিন শিশুর নাম-পরিচয় ও বয়স জানা যায়নি। কী কারণে বাবা তার সন্তানদের বিষপান করিয়েছেন এবং নিজেও বিষপান করেছেন, সেটিও এখনো নিশ্চিত হওয়া যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্ত্রী সৌদি প্রবাসী। বাড়ীতে আসা নিয়ে তাদের মধ্যে পারিবারিক ঝামেলা ছিল। এর জের ধরে রাতের কোনো এক সময়ে ওই বাবা তার তিন সন্তানকে বিষ খাওয়ানোর পর নিজেও বিষপান করেন। পরে সকালে বিষয়টি জানতে পারেন প্রতিবেশী ও স্বজনরা। তারা দ্রুত চারজনকে উদ্ধার করে বাদাঘাট বাজারের ডা. হাফিজ উদ্দিন কমপ্লেক্সে নিয়ে যান।

সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তিন শিশুকে মৃত ঘোষণা করেন। বাবার অবস্থা গুরুতর হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।

বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ হোসাইন মোহাম্মদ আরাফাত বলেন, “খুব ভোরে খবর পেয়ে বাদাঘাট বাজারের ডা. হাফিজ উদ্দিন কমপ্লেক্সে গিয়ে দেখতে পাই তিন শিশু মেঝেতে পড়ে রয়েছে। তাদের বাবাকে স্বজনরা সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেছেন।”

এ ঘটনায় তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারক আহাম্মদ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, প্রাথমিকভাবে আমরা জেনেছি তার স্ত্রী সৌদেতে থাকে এই নিয়ে তাদের পারিবারিক ঝামেলা ছিল। সেই জের ধরেই এমন ঘটনা ঘটতে পারে। তবে প্রকৃত কারণ জানতে আমরা তদন্ত করছি। তাদের নাম-পরিচয় এখনও জানা যায়নি। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হচ্ছে।

নিয়োগপত্রের দাবিতে অধিদপ্তরের সামনে রাতেও অবস্থান প্রাথমিক …
  • ১২ অক্টোবর ২০২৬
উচ্চারণগত ভুল, দুঃখপ্রকাশ করলেন রাশেদ খাঁন
  • ১২ অক্টোবর ২০২৬
যবিপ্রবিতে দিনভর উত্তেজনা, সমঝোতায় শেষ
  • ১২ অক্টোবর ২০২৬
সোমবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১২ অক্টোবর ২০২৬
সপ্তাহব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির
  • ১১ অক্টোবর ২০২৬
অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্রমণ বন্ধ ঘোষণা
  • ১১ অক্টোবর ২০২৬