জাবিতে পালিত হলো বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস

১০ অক্টোবর ২০২৩, ০৭:২২ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০২:৪৯ PM
র‌্যালী

র‌্যালী © টিডিসি ফটো

‘মানসিক স্বাস্থ্য সার্বজনীন মানবাধিকার’ প্রতিপাদ্য নিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের উদ্যোগে বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস পালিত হয়েছে।

মঙ্গলবার (১০ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের নতুন প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি র‌্যালী বের হয়ে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে জহির রায়হান মিলনায়তনের সামনে গিয়ে শেষ হয়।

পরে জহির রায়হান মিলনায়তনের সেমিনার কক্ষে ‘মানসিক চাপ নিয়ন্ত্রণের কৌশল’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে বক্তারা বলেন, ‘মানসিক চাপ থেকে মুক্ত হওয়ার জন্য সংশ্লিষ্ট বিষয় নিয়ে পরিবার-পরিজন এবং সহকর্মীর সঙ্গে আলোচনা করতে হবে। আলোচনার মাধ্যমে উদ্ভূত পরিস্থিতির উত্তরণ ঘটতে পারে।’

আরও পড়ুন: বাবা সুস্থ আছেন—অমর্ত্য সেনের মেয়ে

সেমিনারে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মোস্তফা ফিরোজ বলেন, ‘যে কোনো পরিস্থিতিতে মানসিক চাপ অব্যাহতভাবে সহ্য করার চেয়ে তা নিয়ে অপর জনের সঙ্গে আলাপ করতে হবে। এতে পরিস্থিতি মোকাবেলার পথ তৈরি হতে পারে। এ বিষয়ে অভিজ্ঞদের পরামর্শ নেওয়া যেতে পারে।’ কোষাধ্যক্ষ অধ্যাপক রাশেদা আখতার বলেন, ‘পারিবারিক ও কর্মক্ষেত্রে কাজের পরিবেশ সুস্থ্য থাকলে মানসিক স্বাস্থ্য ভালো থাকে।’

সেমিনারে শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক অধ্যাপক মো. লায়েক সাজ্জাদ এন্দেল্লাহর সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ইতিহাস বিভাগের অধ্যাপক ড. এ টি এম আতিকুর রহমান ও শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের অতিরিক্ত পরিচালক আফসানা হক প্রমুখ। এছাড়া সেমিনারের টেকনিক্যাল সেশনে বক্তব্য রাখেন, মনোবিজ্ঞানী ইফরাত জাহান ও শুভাশীষ কুমার চ্যাটার্জী।

সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের ঐতিহাসিক ‘মক্কা যৌথ প্রতিরক্…
  • ০৮ আগস্ট ২০২৬
সে হয়ত না ‍বুঝে করেছে—মঞ্চে বোতল নিক্ষেপ নিয়ে গায়ক হাসান
  • ০৮ আগস্ট ২০২৬
শান্তিপূর্ণ ও সহনশীল ক্যাম্পাস গড়তে সবাইকে দায়িত্বশীল হওয…
  • ০৮ আগস্ট ২০২৬
‘খুনী’-আওয়ামীপন্থি শিক্ষকরা থাকছেন সিনেটে, বয়কটের ঘোষণা দিল…
  • ০৮ আগস্ট ২০২৬
কনস্টেবলের মতোও লাগে না—ওসিকে যুবদল আহ্বায়ক
  • ০৭ আগস্ট ২০২৬
সাকিবের সব রেকর্ড মুছে ফেলুন, বিসিবিকে শফিকুল
  • ০৭ আগস্ট ২০২৬