পরীক্ষায় অসদুপায়: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯৯ শিক্ষার্থীকে শাস্তি

২৭ সেপ্টেম্বর ২০২৩, ০৯:৩৭ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৩:৫৭ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © ফাইল ফটো

পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৯৯ জন শিক্ষার্থীকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেওয়া হয়েছে। বুধবার (২৭ সেপ্টেম্বর) অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান সভায় সভাপতিত্ব করেন।

সভা শেষে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, শাস্তি পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ৫ জনকে পরীক্ষাসহ ৪ বছর, ৫৩ জনকে পরীক্ষাসহ ৩ বছর এবং ৩৯ জন শিক্ষার্থীকে পরীক্ষাসহ ২ বছর মেয়াদে শাস্তি প্রদান করা হয়েছে।

এছাড়া, ২ জন শিক্ষার্থীর সংশ্লিষ্ট কোর্সের মিডটার্ম/ইনকোর্স পরীক্ষা বাতিল করা হয়েছে। শৃঙ্খলা পরিষদের সভার সুপারিশ অনুযায়ী সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়। এছাড়া এ সভায় বিশ্ববিদ্যালয়ের ১৬ জন গবেষককে পিএইচডি এবং ১৪ জন গবেষককে এমফিল ডিগ্রি প্রদান করা হয়।

এ সভায় বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মেজবাহ্-উল-ইসলামের বিরুদ্ধে আনীত অসদাচারণ ও শৃঙ্খলা পরিপন্থী অভিযোগ প্রমানিত হওয়ায় তাকে পদানবতি করে অধ্যাপক থেকে সহযোগী অধ্যাপক করা হয়েছে।

সভায় প্রো-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালসহ সিন্ডিকেট সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

আজ থেকে শুরু হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষ পর্ব…
  • ৩০ মার্চ ২০২৬
দেশে পৌঁছেছে স্পিকারের স্ত্রী দিলারা হাফিজের মরদেহ
  • ৩০ মার্চ ২০২৬
গুচ্ছ ‘সি’ ইউনিটের ফল প্রকাশ
  • ৩০ মার্চ ২০২৬
হামে শিশুর মৃত্যুর ঘটনায় ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে নির্দে…
  • ৩০ মার্চ ২০২৬
পাবনায় সাংবাদিকদের সঙ্গে আড্ডায় মেতে উঠলেন রাষ্ট্রপতি
  • ৩০ মার্চ ২০২৬
উমরাহ পালনে আজ রাতে সৌদি আরবে যাচ্ছেন নাহিদ ইসলাম
  • ২৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence