সহকারী জজ নিয়োগ পরীক্ষায় প্রথম নুসরাত

২৪ সেপ্টেম্বর ২০২৩, ০৭:০৬ PM , আপডেট: ১৬ আগস্ট ২০২৫, ০৬:০৪ PM
নুসরাত জেরিন জেনি

নুসরাত জেরিন জেনি © টিডিসি ফটো

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষার চূড়ান্ত ফলাফলে সহকারী জজ হিসেবে মেধাতালিকায় প্রথম স্থান অর্জন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আইন বিভাগের শিক্ষার্থী নুসরাত জেরিন জেনি। এ নিয়ে টানা চতুর্থবারের মতো রাজশাহী বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীদের থেকে সহকারী জজ নিয়োগ পরীক্ষায় প্রথম হওয়ার রেকর্ড হলো। 

আজ রবিবার বিকেলে ১৬তম বিজেএস পরীক্ষায় উত্তীর্ণ ও সহকারী জজ হিসেবে মনোনীত ১০৪ জনের তালিকা প্রকাশ করা হয়। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক শরীফ এ. এম. রেজা জাকের স্বাক্ষরিত চূড়ান্ত ফলাফলে এ তথ্য জানা।

প্রকাশিত ফলাফলে উল্লেখ করা হয়েছে, মেধা তালিকায় থাকা ৯৯তম, ১০০তম, ১০১তম, ১০২তম ও ১০৩তম ও ১০৪তম পরীক্ষার্থীরা একই নম্বর পাওয়ায় ১০০ জন চূড়ান্ত মনোনীত প্রার্থীর সঙ্গে অতিরিক্ত আরও চারজন মিলিয়ে মোট ১০৪ জনকে মনোনীত করা হয়েছে।

মেধাতালিকায় প্রথম স্থান অর্জন করা নুসরাত জেরিন জেনি বর্তমানে রাজশাহী জজ কোর্টে শিক্ষানবিশ আইনজীবী হিসেবে কর্মরত আছেন বলে জানা গেছে।

এ বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সহকারী অধ্যাপক ও সিন্ডিকেট সদস্য সাদিকুল ইসলাম সাগর বলেন, এ পর্যন্ত আমাদের বিভাগ থেকে ১৫ জন শিক্ষার্থী বিজেএস পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে বলে জানা গেছে। উত্তীর্ণ শিক্ষার্থীরা আমাকে ফোন করে নিশ্চিত করেছেন। তবে এ সংখ্যাটি আরও বাড়বে। 

সহকারী জজ হিসেবে সুপারিশপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, যারা উত্তীর্ণ হয়েছে তারা আমাদের গর্ব। তাদের এ অর্জনে আইন বিভাগ ও রাজশাহী বিশ্ববিদ্যালয় গর্বিত। তাদের হাতে ন্যায় বিচার নিশ্চিত হবে।

মিরসরাইয়ে বিধবার ঘরে আগুন, পুড়ে ছাই শেষ আশ্রয়
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতীমের মৃত্যু আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির বহিঃপ্রকাশ: গ…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
জঙ্গলে নিথর অপ্রীতমের লাশের সঙ্গে যে নির্মমতা ঘটে
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
শাবিপ্রবিতে ৩৪ বিশ্ববিদ্যালয়ের অংশগ্রহণে আইপিইস্পিয়ার সিজন-…
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
জঙ্গি কার্যক্রম সন্দেহে গ্রেপ্তার ১২ জন ৩ দিনের রিমান্ডে
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬
‘আমি লজ্জিত ও দুঃখিত’, অপ্রতিম হত্যায় এমপি মনিরুল হক চৌধুরী
  • ১৯ সেপ্টেম্বর ২০২৬