রাবির অবসরপ্রাপ্ত অধ্যাপকের মৃত্যু

১৮ সেপ্টেম্বর ২০২৩, ০৪:১৪ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০১:৫৬ PM

© সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক সৈয়দ কামাল মোস্তফা মৃত্যুবরণ করেছেন। এসময় তার বয়স হয়েছিল ৭৫ বছর। মৃত্যূকালে তিনি স্ত্রী, তিন পুত্র ও এক কন্যা রেখে গেছেন।

সোমবার (১৮ সেপ্টেম্বর) ভোর ছয়টায় নগরীর পদ্মা আবাসিক এলাকায় নিজ বাড়িতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। আজ আসর নামাজের পর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে তাঁর জানাযা শেষে বিশ্ববিদ্যালয় গোরস্থানে দাফন করা হবে।  

তিনি ১৯৭২ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় অধ্যাপনায় যোগ দেন ও ২০১৪ সালে অবসর গ্রহণ করেন।

এদিকে, তাঁর মৃত্যুতে উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার এবং উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. সুলতান-উল-ইসলাম ও উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. হুমায়ুন কবীর গভীর শোক প্রকাশ করেছেন। তাঁরা রাবিতে শিক্ষা ও গবেষণায় অধ্যাপক সৈয়দ  কামাল মোস্তফার অবদান শ্রদ্ধার সাথে স্মরণ করে তাঁর রুহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

‘হত্যার মূল নায়ক ওবায়দুর, ওই সবকিছু করছে’
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
‘পার্টি হবে রাতে, চলে আয়’—হত্যার আগে আজমুলকে রুমমেট
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
অপ্রতিমদের প্রতিষ্ঠানেই চাকরি করত ফাহাদ, তুহিনের সঙ্গে হত্য…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
গাজী নজরুল ও তার স্ত্রীর ৭ দিনের রিমান্ড চায় পুলিশ
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
সবচেয়ে বড় গণকবরের সন্ধান পেলেন শ্রীলঙ্কান শ্রমিকরা, মিলল ৫৭…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬
তুহিন গ্রেপ্তার হতেই ফোনে বারবার কল, সেই কলেই খুলল হত্যার জ…
  • ২১ সেপ্টেম্বর ২০২৬