ঢাবির ফান্ডের জন্য তহবিল সংগ্রহ শুরু করছে কর্তৃপক্ষ

১৫ সেপ্টেম্বর ২০২৩, ১২:০৪ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০১:৫৮ PM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গঠিক ‘দ্য ঢাকা ইউনিভার্সিটি ফান্ড’র তহবিল সংগ্রহ কার্যক্রম শুরু করছে কর্তৃপক্ষ। আগামীকাল শনিবার (১৬ সেপ্টেম্বর) এর উদ্বোধন করা হবে। বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শতবর্ষী ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার উন্নয়নে একটি নিজস্ব ফান্ড প্রতিষ্ঠা করা হয়েছে। ‘দ্য ঢাকা ইউনিভার্সিটি ফান্ড’ শীর্ষক এ ফান্ডের জন্য তহবিল সংগ্রহ কার্যক্রম শনিবার দুপুরে উপাচার্য অফিস সংলগ্ন অধ্যাপক আব্দুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে উদ্বোধন করা হবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে এ ফান্ডের তহবিল সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করবেন। এসময় বিভিন্ন প্রতিষ্ঠান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যালামনাইবৃন্দ, সমাজের ধনাঢ্য, দানবীর এবং শিক্ষা ও গবেষণায় অনুরাগী ব্যক্তিবর্গ এ ফান্ডে অনুদানের চেক হস্তান্তর করবেন।

২৯ বছরেও হয়নি রাস্তা, কাদাপানি মাড়িয়ে বিদ্যালয়ে যেতে হয় শিক…
  • ০৮ আগস্ট ২০২৬
জুলাই জাদুঘর থেকে ফেলানী, সীমান্ত হত্যার তথ্য ও মোদিবিরোধী …
  • ০৮ আগস্ট ২০২৬
শেখ হাসিনা চাইলেই কী দেশে ফিরতে পারবেন?
  • ০৮ আগস্ট ২০২৬
জুলাই স্মৃতি জাদুঘর পরিদর্শন করলেন এনসিপি নেতারা
  • ০৮ আগস্ট ২০২৬
এক ট্রলারে ধরা পড়ল ৪৬ মণ ইলিশ, বিক্রি প্রায় অর্ধকোটি টাকা…
  • ০৮ আগস্ট ২০২৬
গবেষণা প্রবন্ধ প্রত্যাহারের নেপথ্য কথকতা
  • ০৮ আগস্ট ২০২৬