ঢাবির শিক্ষার্থীদের বৃত্তি দিল ডুসাক

১২ সেপ্টেম্বর ২০২৩, ০৬:২৬ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:০০ PM

© সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত ৫০জন শিক্ষার্থীকে বৃত্তি দিয়েছে ঢাকা ইউভার্সিটি স্টুডেন্টস অ্যাসোসিয়েশন অব চুয়াডাঙ্গা (ডুসাক)

আজ মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন। 

প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী বলেন, যেসকল মেধাবী শিক্ষার্থী আর্থিকভাবে অস্বচ্ছল, তাদের জন্য যে উদ্যোগটি ডুসাক নিয়েছে, সেটি তাদের পড়াশোনার গতিকে ত্বরান্বিত করবে বলে আমি মনে করি।

তিনি আরও বলেন, অনেক শিক্ষার্থীই আছে যারা দেশের প্রত্যন্ত এলাকা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে আসে। তাদের মধ্যে অনেকেই দরিদ্র পরিবার থেকে উঠে আসে। কারও কারও বাবা হয়তো কৃষিকাজ করেন। কিংবা দৈনিক মজুরিতে কাজ করেন। তাদের পক্ষে সন্তানের পড়াশোনার ব্যয়ভার বহন করা দুঃসাধ্য হয়ে পড়ে। ঠিক তখন এরকম কিছু হৃদয়বান মানুষ ও সংগঠন যদি এগিয়ে আসে, তবে তারাও তাদের পড়াশোনাটা ঠিকভাবে চালিয়ে নিতে পারে ও নিজের স্বপ্ন বাস্তবায়নের পথে এগিয়ে যেতে পারে। ডুসাকের এ উদ্যোগ অন্যান্যদের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে বলে আমি বিশ্বাস করি।

ডুসাকের প্রধান পৃষ্ঠপোষক আহমেদ পিপুল বলেন, ডুসাক শুরু থেকেই জনকল্যাণমূলক কাজ করেছে। এখন অনেক জেলা সমিতি তা অনুসরণ করে

অনুষ্ঠানে আরও  উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আবদুল মান্নান, ডায়মন্ড ওয়ার্ল্ড লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক দিলিপ কুমার আগারওয়াল, লালবাগ জোনের উপপুলিশ কমিশনার মো. জাফর হোসেনসহ প্রমুখ।

ট্যাগ: বৃত্তি
বুটেক্সে সব ধরনের সভা-সমাবেশ ও জনসংযোগ নিষিদ্ধ
  • ০৮ আগস্ট ২০২৬
এইচএসসি পাসেই নারী সেলস অ্যাসোসিয়েট নিয়োগ দেবে মিনিস্টার পা…
  • ০৮ আগস্ট ২০২৬
ভাতা পাইয়ে দিতে টাকা আদায়, পদ হারালেন বিএনপির ২ নেতা
  • ০৮ আগস্ট ২০২৬
রবিবার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আ…
  • ০৮ আগস্ট ২০২৬
জুনিয়র বৃৃত্তি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা, কোনদিন কোন বিষয়ের…
  • ০৮ আগস্ট ২০২৬
সাউথইস্ট ইউনিভার্সিটিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বাজেট প্রতিযোগি…
  • ০৮ আগস্ট ২০২৬