রাবিতে এলেন ভারতের ন্যাশনাল ল ইনস্টিটিউট ইউনিভার্সিটি প্রতিনিধিদল

১২ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৪৯ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:০০ PM

© সংগৃহীত

ভারতের ভোপালের ন্যাশনাল ল ইনস্টিটিউট ইউনিভার্সিটির (এনএলআইইউ) আন্ডারগ্রাজুয়েট স্টাডিজের অধিকর্তা ঘাইয়ুম আলমের নেতৃত্বে তিন সদস্যের এক প্রতিনিধিদল রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) সফর করেছেন।

প্রতিনিধিদলটি মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) দুপুরে শহীদ সৈয়দ নজরুল ইসলাম প্রশাসন ভবনে উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. হুমায়ুন কবীরের সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেন। এসময় তাঁরা নিজ নিজ প্রতিষ্ঠানে আইন ও সংশ্লিষ্ট বিষয়সমূহে শিক্ষা ও গবেষণা সম্পর্কে আলোচনাসহ উভয় প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষার্থী ও গবেষক বিনিময়, যৌথ গবেষণা এবং প্রাসঙ্গিক বিষয়ে মতবিনিময় করেন। শীঘ্রই এই বিষয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরের পরিকল্পনা সম্পর্কেও তাঁরা একমত হন।

আলোচনাকালে অন্যদের মধ্যে কোষাধ্যক্ষ অধ্যাপক মো. অবায়দুর রহমান প্রামানিক,  জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক প্রদীপ কুমার পাণ্ডে, আইন অনুষদের অধিকর্তা অধ্যাপক মো. আব্দুল হান্নান, আইন বিভাগের সভাপতি অধ্যাপক মো. হাসিবুল আলম প্রধান, অফিস অব ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের সহকারী পরিচালক ড. শামস্ মুহা. গালিবসহ আইন বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে উপ-উপাচার্য (শিক্ষা) প্রতিনিধিদলকে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে স্মারক উপহার প্রদান করেন।

এসময় তাঁরা রাবির আইন বিভাগ পরিদর্শন এবং শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে শিক্ষা ও গবেষণা সংক্রান্ত বিষয়ে আলোচনা করেন। এছাড়াও তাঁরা আইন অনুষদের অধিকর্তা অধ্যাপক মো. আব্দুল হান্নানের সাথেও সৌজন্য সাক্ষাত করেন।

এনএলআইইউ-এর প্রতিনিধিদলের অন্য সদস্যরা হচ্ছেন লিগ্যাল এইড ক্লিনিকের  স্টুডেন্ট কনভেনর পায়েল দুবে ও স্টুডেন্ট বার এসোসিয়েশনের প্রেসিডেন্ট শিভানস বিশ্বকর্মা।

প্রতিনিধিদলটি রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাড়াও বরেন্দ্র গবেষণা জাদুঘর ও বাংলাদেশ পুলিশ একাডেমিও পরিদর্শন করেন।

বুটেক্সে সব ধরনের সভা-সমাবেশ ও জনসংযোগ নিষিদ্ধ
  • ০৮ আগস্ট ২০২৬
এইচএসসি পাসেই নারী সেলস অ্যাসোসিয়েট নিয়োগ দেবে মিনিস্টার পা…
  • ০৮ আগস্ট ২০২৬
ভাতা পাইয়ে দিতে টাকা আদায়, পদ হারালেন বিএনপির ২ নেতা
  • ০৮ আগস্ট ২০২৬
রবিবার চট্টগ্রাম যাচ্ছেন প্রধানমন্ত্রী, দেখা করবেন হেফাজত আ…
  • ০৮ আগস্ট ২০২৬
জুনিয়র বৃৃত্তি পরীক্ষার নতুন তারিখ ঘোষণা, কোনদিন কোন বিষয়ের…
  • ০৮ আগস্ট ২০২৬
সাউথইস্ট ইউনিভার্সিটিতে আন্তঃবিশ্ববিদ্যালয় বাজেট প্রতিযোগি…
  • ০৮ আগস্ট ২০২৬