ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক হারুন-অর-রশীদ স্মরণে ট্রাস্ট ফান্ড

৩১ আগস্ট ২০২৩, ০৯:০২ AM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫৬ PM
ঢাবিতে বুধবার ‘অধ্যাপক হারুন-অর-রশীদ ট্রাস্ট ফান্ড’র জন্য টাকা হস্তান্তর করা হয়েছে

ঢাবিতে বুধবার ‘অধ্যাপক হারুন-অর-রশীদ ট্রাস্ট ফান্ড’র জন্য টাকা হস্তান্তর করা হয়েছে © সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘অধ্যাপক হারুন-অর-রশীদ ট্রাস্ট ফান্ড’ নামে নতুন একটি ট্রাস্ট ফান্ড গঠন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান এ ফান্ড গঠন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এ ট্রাস্ট ফান্ড গঠনের লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞান বিভাগের প্রাক্তন শিক্ষার্থী  ড. মনোয়ার হোসেন ১১ লাখ ৪০ হাজার টাকার একটি চেক বুধবার (৩০ আগস্ট) কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ’র কাছে হস্তান্তর করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয় পদার্থ বিজ্ঞান বিভাগের প্রয়াত অধ্যাপক ড. হারুন-অর-রশীদের স্মৃতি রক্ষার্থে ট্রাস্ট ফান্ড গঠনের জন্য বিভাগের ২৯ জন প্রাক্তন শিক্ষার্থী অর্থ প্রদান করেছেন। উপাচার্য লাউঞ্জে আয়োজিত চেক হস্তান্তর অনুষ্ঠানে বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুস ছামাদ, পদার্থ বিজ্ঞান বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক ড. সুপ্রিয়া সাহা, রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার এবং প্রয়াত অধ্যাপক ড. হারুন-অর-রশীদের স্ত্রীসহ কয়েকজন দাতা সদস্য উপস্থিত ছিলেন।

ট্রাস্ট ফান্ডের আয় থেকে প্রতি বছর অধ্যাপক হারুন-অর-রশীদ স্মারক বক্তৃতা আয়োজন করা হবে। এছাড়া অধ্যাপক হারুন-অর-রশীদ গবেষণা তত্ত্বাবধায়ক অ্যাওয়ার্ড এবং সেরা পিএইচডি/মাস্টার্স থিসিস অ্যাওয়ার্ড দেওয়া হবে।

এনসিপি এখন জামায়াতের শিশু সংগঠন: রাশেদ খান
  • ০৮ আগস্ট ২০২৬
মেসির বাবা আর নেই, দাবি আর্জেন্টাইন গণমাধ্যমের
  • ০৮ আগস্ট ২০২৬
মেডিকেল কলেজ প্রতিষ্ঠার ১৮ বছর পর হাসপাতালের ভিত্তিপ্রস্তর …
  • ০৮ আগস্ট ২০২৬
দায়িত্বশীল সাংবাদিকতাই দেশকে এগিয়ে নিতে যেতে পারে
  • ০৮ আগস্ট ২০২৬
সাপে কামড়ের অ্যান্টিভেনাম না দিয়ে রেফার, যাওয়ার পথে বিএনপি …
  • ০৮ আগস্ট ২০২৬
কেউ যদি আমাকে গালি দেয় তাহলে আমার গুনাহ মাফ হবে: বিরোধীদলীয়…
  • ০৮ আগস্ট ২০২৬