ঢাবির প্রযুক্তি ইউনিটের তৃতীয় বিষয় মনোনয়ন প্রকাশ

৩১ আগস্ট ২০২৩, ০৮:২৭ AM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫৬ PM
ঢাবির ভর্তি পরীক্ষা

ঢাবির ভর্তি পরীক্ষা © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) প্রযুক্তি ইউনিটের ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তির তৃতীয় বিষয় মনোনয়ন প্রকাশ করা হয়েছে। মনোনয়নপ্রাপ্ত শিক্ষার্থীরা আগামী ২ সেপ্টেম্বর পর্যন্ত বিষয় মাইগ্রেশন বন্ধ অথবা চালুর অগ্রিম ফি জমা দিতে পারবে। বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রযুক্তি ইউনিটের বিষয় মনোনয়নের তৃতীয় তালিকা প্রকাশ করা হয়েছে। মনোনীত বিষয় দেখতে ড্যাশবোর্ড থেকে ‘বিষয় মনোনয়ন’ বাটনে ক্লিক করতে হবে। মনোনয়নপ্রাপ্ত শিক্ষার্থীরা আগামী ২ সেপ্টেম্বর সকাল ১০টা পর্যন্ত বিষয় মাইগ্রেশন বন্ধ অথবা চালুর অগ্রিম ফি ৫০ টাকা প্রদান করতে পারবে।

এ সময়ের মধ্যে উল্লেখিত অগ্রিম ফি জমা না দিলে, পরীক্ষার্থী ভর্তি হতে ইচ্ছুক না বলে বিবেচ্য হবে এবং পরবর্তী মাইগ্রেশন এ তাকে অনুপস্থিত দেখানো হবে। তবে যারা প্রথম মনোনয়নের পর অগ্রিম ফি জমা দিয়েছে তাদের নতুন করে ফি জমা দিতে হবে না। বিস্তারিত জানতে নোটিশ দেখুন ।

স্বাধীনতা পদক লক্ষ-কোটি দর্শকদের উৎসর্গ করলেন হানিফ সংকেত
  • ০৫ মার্চ ২০২৬
রাবিতে ন্যায়ভিত্তিক জ্বালানি রূপান্তর নিয়ে ক্যাবের কর্মশালা
  • ০৫ মার্চ ২০২৬
প্রধানমন্ত্রীর বিদেশে যাওয়া-আসার সময় বিমানবন্দরে থাকবেন ম…
  • ০৫ মার্চ ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে ভিভো, কর্মস্থল ঢাকা
  • ০৫ মার্চ ২০২৬
আপনারা ভোট দিয়ে আমার সাহস বাড়িয়ে দিয়েছেন: এসএম জিলানী
  • ০৫ মার্চ ২০২৬
গুলশানের ইউনাইটেড হাসপাতালের নাম পরিবর্তন
  • ০৫ মার্চ ২০২৬