সাত কলেজের তৃতীয় মনোনয়ন ২ সেপ্টেম্বর 

২৯ আগস্ট ২০২৩, ০১:৩৬ PM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫৮ PM
ঢাবির অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজ

ঢাবির অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজ © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তির দ্বিতীয় বিষয় মনোনয়ন প্রকাশ করা হয়েছে। সোমবার (২৮ আগস্ট) ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ মনোনয়ন প্রকাশ করা হয়। আগামী ২ সেপ্টেম্বর তৃতীয় বিষয় মনোনয়ন প্রকাশ করা হবে বলে জানিয়েছেন ভর্তি পরীক্ষা কমিটির আহবায়ক এবং ঢাবির কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. মোস্তাফিজুর রহমান।

তিনি বলেন, মনোনীত বিষয় দেখতে ড্যাশবোর্ড থেকে ‘বিষয় মনোনয়ন’ বাটনে ক্লিক করতে হবে। মনোনয়ন প্রাপ্ত শিক্ষার্থীরা আগামী ০২ সেপ্টেম্বর ২০২৩ তারিখ বিকাল ৩ টা পর্যন্ত বিষয় মাইগ্রেশন বন্ধ অথবা চালুর অগ্রিম ফি (তিন হাজার টাকা) প্রদান করতে পারবে। উক্ত সময়ের মধ্যে উল্লেখিত অগ্রিম ফি জমা না দিলে, পরীক্ষার্থী ভর্তি হতে ইচ্ছুক না বলে বিবেচ্য হবে এবং পরবর্তী মাইগ্রেশন এ তাকে অনুপস্থিত দেখানো হবে। আগামী ০২ সেপ্টেম্বর  বিকেলে তৃতীয় মনোনয়ন প্রকাশ করা হবে।

গতকাল সাত কলেজের ‘বিষয় ও কলেজ’ পছন্দের ২য় মনোনয়ন তালিকা প্রকাশ করা হয়। এবার আনুমানিক ৫ হাজার শিক্ষার্থী নতুন করে সুযোগ পেয়েছেন বলে জানিয়েছেন ড. মোস্তাফিজুর রহমান।

প্রসঙ্গত, সাত কলেজের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষায় যেসব শিক্ষার্থীরা পাশ করেছেন তারাই বিজ্ঞান, কলা ও সামাজিক বিজ্ঞান এবং বাণিজ্য ইউনিটে ভর্তির জন্য ‘বিষয় ও কলেজ’ পছন্দের আবেদন করতে পেরেছেন।

১১ গোলের ঝড়ে খাগড়াছড়ির মেয়েদের দাপুটে জয়
  • ০৮ আগস্ট ২০২৬
পরকিয়ার অভিযোগ অস্বীকার ফিফা সভাপতির
  • ০৮ আগস্ট ২০২৬
মাদ্রাসায় যেতে অনিচ্ছা, পালাতে গিয়ে কার্নিশে আটকা ১২ বছরের …
  • ০৮ আগস্ট ২০২৬
রাজনীতি যেন চিকিৎসকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা না হয়
  • ০৮ আগস্ট ২০২৬
জবিতে হামলায় আহতদের ভর্তি: ন্যাশনাল মেডিকেলে গিয়ে দুই দফায় …
  • ০৮ আগস্ট ২০২৬
সরকারের নতুন জালানী নীতিমালা নিয়ে নিজেদের অবস্থান জানাল জাম…
  • ০৮ আগস্ট ২০২৬