সাত কলেজে ভর্তির দ্বিতীয় বিষয় মনোনয়ন প্রকাশ

২৯ আগস্ট ২০২৩, ০৮:০৬ AM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫৯ PM
ঢাবির অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজ

ঢাবির অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজ © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তির দ্বিতীয় বিষয় মনোনয়ন প্রকাশ করা হয়েছে। সোমবার (২৮ আগস্ট) ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ মনোনয়ন প্রকাশ করা হয়। আগামী ২ সেপ্টেম্বর তৃতীয় বিষয় মনোনয়ন প্রকাশ করা হবে

ওয়েবসাইটে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি সাত কলেজের সকল ইউনিটের দ্বিতীয় বিষয় মনোনয়ন প্রকাশ করা হয়েছে। মনোনীত বিষয় দেখতে ড্যাশবোর্ড থেকে ‘বিষয় মনোনয়ন’ বাটনে ক্লিক করতে হবে। মনোনয়ন প্রাপ্ত শিক্ষার্থীরা আগামী ২ সেপ্টেম্বর বিকাল ৩টা পর্যন্ত বিষয় মাইগ্রেশন বন্ধ অথবা চালুর অগ্রিম ফি ৩ হাজার টাকা প্রদান করতে পারবে।

এ সময়ের মধ্যে উল্লেখিত অগ্রিম ফি জমা না দিলে, পরীক্ষার্থী ভর্তি হতে ইচ্ছুক না বলে বিবেচ্য হবে এবং পরবর্তী মাইগ্রেশনে তাকে অনুপস্থিত দেখানো হবে। আগামী ২ সেপ্টেম্বর বিকেলে তৃতীয় বিষয় মনোনয়ন প্রকাশ করা হবে বলেও জানানো হয়েছে।

বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

চাঁদপুরে নিখোঁজ স্কুলছাত্র বান্দরবানের দুর্গম পাহাড় থেকে উদ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ আজ, খোলা যেসব প্রতিষ্ঠান
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
১০ জেলায় জনবল নিয়োগ দেবে এভারেস্ট ফার্মাসিউটিক্যালস
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
জবি, ঢাকা কলেজ ও আলিয়ার সংঘর্ষ ছাত্রদল সভাপতির নির্দেশেই হয়…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
টেকনাফে রোহিঙ্গাবাহী নৌকা ডুবে নারী-শিশুসহ নিহত ২, নিখোঁজ ১
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
যুদ্ধে যে বিজয়ী, লুটের মালামাল সেই পাবে: জাতিসংঘে দেওয়া ভাষ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬