সাত কলেজে ভর্তির দ্বিতীয় বিষয় মনোনয়ন প্রকাশ আজ

২৮ আগস্ট ২০২৩, ০৮:২৩ AM , আপডেট: ১৭ আগস্ট ২০২৫, ০২:৫৯ PM
ঢাবির অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজ

ঢাবির অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজ © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত রাজধানীর সরকারি সাত কলেজের ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তির দ্বিতীয় বিষয় মনোনয়ন প্রকাশ করা হবে আজ সোমবার (২৮ আগস্ট)। ভর্তিবিষয়ক ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে। এর আগে বিষয় মাইগ্রেশন বন্ধ অথবা চালুর অগ্রিম ফি জমা দেওয়ার সময় শেষ হয়েছে শনিবার (২৬ আগস্ট)।

এর আগে ওয়েবসাইটে প্রথম মনোনয়ন প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি সাত কলেজের সব ইউনিটের প্রথম বিষয় মনোনয়ন প্রকাশ করা হয়েছে। মনোনীত বিষয় দেখতে ড্যাশবোর্ড থেকে ‘বিষয় মনোনয়ন’ বাটনে ক্লিক করতে হবে। মনোনয়ন প্রাপ্ত শিক্ষার্থীরা ২৬ আগস্ট পর্যন্ত বিষয় মাইগ্রেশন বন্ধ অথবা চালুর অগ্রিম ফি (তিন হাজার টাকা মাত্র ) প্রদান করতে পারবে।

উক্ত সময়ের মধ্যে উল্লেখিত অগ্রিম ফি জমা না দিলে, পরীক্ষার্থী ভর্তি হতে ইচ্ছুক না বলে বিবেচ্য হবে এবং পরবর্তী মাইগ্রেশন এ তাকে অনুপস্থিত দেখানো হবে। ২৮ আগস্ট (সোমবার) বিকেলে দ্বিতীয় মনোময়ন প্রকাশ করা হবে।

রাজধানীর সিডনি ইন্টারন্যাশনাল স্কুলে শিক্ষক নিয়োগ
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ওয়াই-ফাইয়ের গতি কি ধীর হয়ে গেছে, বৃদ্ধি করতে যা করবেন
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
পৃথিবীর সর্বত্র আজ দিন-রাত সমান
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে সাড়ে পাঁচ কোটি টাকার সেতুর সড়কে গর্ত, ভোগান্তিতে …
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ফুটবলের মাঠেই স্বপ্নের পাঠশালা
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
চাঁদপুরে নিখোঁজ স্কুলছাত্র বান্দরবানের দুর্গম পাহাড় থেকে উদ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬