ময়মনসিংহে সাড়ে পাঁচ কোটি টাকার সেতুর সড়কে গর্ত, ভোগান্তিতে এলাকাবাসী

২৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৯ AM
পাঁচ কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুর সংযোগ সড়কে বিশাল গর্ত।

পাঁচ কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুর সংযোগ সড়কে বিশাল গর্ত। © টিডিসি ছবি

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার মাওহা ইউনিয়নে সুরিয়া নদীর ওপর প্রায় সাড়ে পাঁচ কোটি টাকা ব্যয়ে নির্মিত সেতুর সংযোগ সড়কে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে। একই সঙ্গে গাইড ওয়ালে ফাটল ও নিরাপত্তা পিলার ভেঙে পড়ে রয়েছে সড়কের পাশে। সেতুর মুখের অধিকাংশ ইটের সলিং ধসে যাওয়ায় বড় যানবাহন চলাচল বন্ধ রয়েছে। ছোট যানবাহন ঝুঁকি নিয়ে চলাচল করলেও প্রায়ই ঘটছে দুর্ঘটনা।

এতে গৌরীপুর ও নেত্রকোনা জেলার সঙ্গে যোগাযোগকারী কয়েক গ্রামের হাজার হাজার মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। স্থানীয়দের অভিযোগ, নির্মাণের কয়েক মাস পর থেকেই সড়কের ইটের সলিং উঠে ছোট-বড় গর্তের সৃষ্টি হলেও দীর্ঘদিনেও সংস্কার করা হয়নি। ধীরে ধীরে গর্ত বড় হয়ে এখন সড়কটি যান চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে।

এলজিইডি সূত্রে জানা গেছে, গৌরীপুর উপজেলা হেড কোয়ার্টার হইতে পালুহাটি বাজার ভায়া মাওহা বাজার সড়কে সুরিয়া নদীর উপর ১২০২৮ মিটার চেইনেজে ৫০ মিটার আরসিসি গার্ডার ব্রিজ নির্মাণ (চুক্তিমূল্য: ৫,৫৩,৯৫৫৫৪.৫৪ টাকা) ব্যয়ে নির্মাণ কাজ শুরু করেন ময়মনসিংহ সদরের মেসার্স সোহেল এন্টারপ্রাইজ নামের ঠিকাধারী প্রতিষ্ঠান। ২০২২ সালের শেষের দিকে নির্মাণ সম্পন্ন করেন।

স্থানীয়রা জানান, নির্মাণের কয়েক মাস পরেই ইটের সলিং উঠে গেছে ছোট বড় গর্তের সৃষ্টি হয়েছে, এর পরে কেউ সংস্কার করেনি এখন আস্তে আস্তে বিশাল গর্তের সৃষ্টি হয়েছে এখন আর এই দিক দিয়ে কোন যানবাহন চলাচল করতে পারেনা গৌরীপুর বা নেত্রকোণা গেলে অন্য রাস্তায় যেতে হয়। এতে চরম ভোগান্তির শিকার হচ্ছে কয়েক গ্রামের হাজার হাজার মানুষ।

বাউশালীপাড়া গ্রামের বাসিন্দা আবুল হাসেম জানান, ব্রিজটা করার সময় আমরা দেখছি রাস্তার কাজটি খুব বাজে হয়ে সাইডে গাইডওয়ালের কাজ খুব খারাপ হয়েছে। নির্মানের কয়েক মাস পর ভারী বর্ষণে ছোট থেকে বড় বড় ধসও গর্তের সৃষ্টি হয়েছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এখন পর্যন্ত রাস্তাটি সংস্কার না করায়  ইট খসে পড়ে সংযোগ সড়কটি সরু হয়ে যাচ্ছে। 

স্থানীয়রা আরও জানান, উপজেলা শহর নেত্রকোনা জেলায় যাতায়াত করতে অনেক রাস্তা ঘুরতে হয়। তাই সময় বাচাতে ধসে পড়া সড়ক দিয়ে ঝুঁকি নিয়েই অটোরিকশা মোটরসাইকেল চলাচল করছে এতে প্রায়ই ঘটছে ছোট বড় দুর্ঘটনা। প্রায় তিন বছর ধরে সংস্কার এলাকার মানুষ চরম দুর্ভোগে আছি। তাই দ্রুত সময়ের সংস্কারের দাবি জানাই। 

এ বিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান আল ফারুক জানান ব্রিজের ধসে পড়া সড়কের কথা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। গৌরীপুর উপজেলা প্রকৌশলী (এলজিইডি) আমিনুল ইসলাম জানান, ব্রিজের পূর্ব পাশের ধসে পড়া রাস্তাটি গত বছর ঠিক করেছি এ বছর পশ্চিম অংশে ভেঙ্গে গেছে এটা জরুরী ভিত্তিতে ঠিক করা হবে।

এইচএসসি পাসেই চাকরি দেবে স্কয়ার টয়লেট্রিজ লিমিটেড
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
বেপরোয়া গতির বিলাসবহুল গাড়ি কাড়ল ফুটপাতে বিশ্রামরত শ্রমিকের…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বারহাম সালিহর উচ্চপর্যায়ে…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
৪৭ বিএনপি নেতাকে উমরাহ পালনে পাঠালেন এমপি বাবর
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীর সিডনি ইন্টারন্যাশনাল স্কুলে শিক্ষক নিয়োগ
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ওয়াই-ফাইয়ের গতি কি ধীর হয়ে গেছে, বৃদ্ধি করতে যা করবেন
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬