ঢাবির গার্হস্থ্য অর্থনীতি ও প্রযুক্তি ইউনিটের বিষয় মনোনয়ন প্রকাশ

২২ আগস্ট ২০২৩, ০৯:০৩ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:০৫ AM
ঢাকা বিশ্ববিদ্যালয়

ঢাকা বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২২-২৩ শিক্ষাবর্ষে ভর্তির গার্হস্থ্য অর্থনীতি ও প্রযুক্তি ইউনিটের বিষয় মনোনয়ন প্রকাশ করা হয়েছে। শিক্ষার্থীরা ভর্তিবিষয়ক ওয়েবসাইটে গিয়ে মনোনীত বিষয় দেখতে পারবেন। আগামীকাল বুধবার (২৩ আগস্ট) প্রযুক্তি ইউনিটের দ্বিতীয় মনোময়ন প্রকাশ করা হবে।

ওয়েবসাইটে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গার্হস্থ্য অর্থনীতি ইউনিটের বিষয় মনোনয়ন প্রকাশ করা হয়েছে। মনোনীত বিষয় দেখতে ড্যাশবোর্ড থেকে ‘বিষয় মনোনয়ন’ বাটনে ক্লিক করতে হবে।

মনোনয়ন প্রাপ্ত শিক্ষার্থীরা আগামী ২৬ আগস্ট পর্যন্ত বিষয় মাইগ্রেশন বন্ধ অথবা চালুর অগ্রিম ফি ৫০ টাকা প্রদান করতে পারবে। ফি জমা রশিদসহ আগামী ২৬ আগস্ট সাক্ষাৎকারে অংশগ্রহণ করতে হবে। বিস্তারিত জানতে নোটিশ দেখতে বলা হয়েছে।

প্রযুক্তি ইউনিটের বিষয় মনোনয়নও প্রকাশ করা হয়েছে। মনোনীত বিষয় দেখতে ড্যাশবোর্ড থেকে ‘বিষয় মনোনয়ন’ বাটনে ক্লিক করতে হবে। মনোনয়নপ্রাপ্ত শিক্ষার্থীরা আজ মঙ্গলবার (২২ আগস্ট) পর্যন্ত বিষয় মাইগ্রেশন বন্ধ অথবা চালুর অগ্রিম ফি ৫০ টাকা প্রদান করতে পারবে।

উক্ত সময়ের মধ্যে উল্লেখিত অগ্রিম ফি জমা না দিলে, পরীক্ষার্থী ভর্তি হতে ইচ্ছুক না বলে বিবেচ্য হবে এবং পরবর্তী মাইগ্রেশনে তাকে অনুপস্থিত দেখানো হবে। আগামী বুধবার (২৩ আগস্ট) বিকেলে দ্বিতীয় মনোনয়ন প্রকাশ করা হবে। বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

কারিগরি শিক্ষাবোর্ডের ১০০টি  উত্তরপত্র হারালেন শিক্ষক, ৩ দি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
চলতি বছর শুরু হচ্ছে না স্থানীয় নির্বাচন: স্থানীয় সরকার প্রত…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
জবির আইন বিভাগে ভর্তি: আবেদন থেকে প্রস্তুতি, যা জানা দরকার
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
যশোর শিক্ষাবোর্ডে একাদশে ভর্তিতে বিশেষ কোটায় মনোনীত ১৫ জন
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
নির্মাণের পরদিনই উঠে যাচ্ছে পিচ, কোটি টাকার সড়কে অনিয়মের অভ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
দেশে ইন্ডাস্ট্রি ও অ্যাকাডেমিয়ার মধ্যে যে সমন্বয় দরকার, তা…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬