চলতি বছর শুরু হচ্ছে না স্থানীয় নির্বাচন: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

২৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৮ PM
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। © সংগৃহীত ছবি

চলতি বছর স্থানীয় সরকার নির্বাচন শুরু হওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম। তিনি জানান, নির্বাচন কমিশন আগামী বছরের ৬ জুনের মধ্যে স্থানীয় সরকার নির্বাচন শেষ করার পরিকল্পনা করছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, ‘ইসির বক্তব্য অনুযায়ী চলতি বছর শুরু হচ্ছে না স্থানীয় নির্বাচন। রোজা-পরীক্ষার কারণে ৬ জুনের মধ্যে স্থানীয় ভোট শেষ করার পরিকল্পনা ইসির।’

তিনি আরও বলেন, কখন ভোট হবে, তা নির্বাচন কমিশনই ঠিক করবে।

মীর শাহে আলম বলেন, পাঁচটি স্থানীয় সরকার নির্বাচনে প্রায় ৬ হাজার কোটি টাকা ব্যয় হতে পারে। এ পরিমাণ বাজেট প্রস্তুত রয়েছে।

এ সময় বিদ্যুৎ উৎপাদন প্রসঙ্গে তিনি বলেন, স্থানীয় সরকার বিভাগের আওতাধীন সারা দেশের দপ্তর, সংস্থা, প্রতিষ্ঠান ও হাটবাজারের ৬ হাজার ৫৪৪টি প্রতিষ্ঠানের ছাদে বিদ্যুৎ উৎপাদনের পরিকল্পনা নিয়েছে সরকার। ২০২৭ সালের জানুয়ারি থেকে উৎপাদনের লক্ষ্যে ৩৭০ কোটি টাকা ছাড় দেওয়া হবে।

অস্ত্র নিয়ে মাদকসেবীদের পাকড়াও করার ব্যাখ্যা দিলেন ইশরাক
  • ১৮ অক্টোবর ২০২৬
আবেদ আলীর মতো নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসে অভিযুক্ত সোহাগও চা…
  • ১৮ অক্টোবর ২০২৬
কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে ভিড়ে পদদলিত হয়ে নিহত ১৭
  • ১৮ অক্টোবর ২০২৬
৩ বান্ধবীর দুইজন ফজরের পর হাঁটতে গিয়েছিলেন, রিসোর্টে থাকা অ…
  • ১৮ অক্টোবর ২০২৬
বান্ধবীর নেতৃত্বে দুই ছাত্রীকে কলেজ থেকে ডেকে নিয়ে জুতাপেটা…
  • ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক ভূগোল অলিম্পিয়াডে অংশ নিতে রাশিয়া যাচ্ছে বাংলাদ…
  • ১৭ অক্টোবর ২০২৬