চবির পাঁচ বিভাগের পরীক্ষা ও ভাইভার তারিখ ঘোষণা

১৭ আগস্ট ২০২৩, ০৮:৩৬ AM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:১০ AM
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) পাঁচটি বিভাগের কোর্স ও ব্যবহারিক পরীক্ষা এবং সাক্ষাৎকারের তারিখ ঘোষণা করা হয়েছে। এর মধ্যে স্থগিত করা পরীক্ষাও রয়েছে। বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ডেপুটি রেজিস্ট্রার (তথ্য) স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সংস্কৃত বিভাগের প্রথম বর্ষ বিএ সম্মান ২০২২ এর গত ৮ আগস্ট তারিখের স্থগিতকৃত কোর্স নং-১০৪ এবং মৌখিক পরীক্ষা যথাক্রমে আগামী ২৯ আগস্ট সকাল সাড়ে ১০টা ও ৪ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে শুরু হবে।

মানব সম্পদ ব্যবস্থাপনা বিভাগের বিভাগের এমবিএ দ্বিতীয় সেমিস্টার ফাইনাল (বিশেষ) ২০১৯ এর কোর্স নং-৫১০ এর পরীক্ষা আগামী ২৪ আগস্ট সকাল সাড় ১০টা থেকে শুরু হবে।  পদার্থবিদ্যা বিভাগের ২০২১ সালের এমএস মৌখিক পরীক্ষা পরিবর্তিত সময়সূচি অনুযায়ী আগামী ২১ আগস্ট থেকে ২৩ আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল ৯টা থেকে শুরু হবে।

প্রাণিবিদ্যা বিভাগের এমএস (ওয়াইল্ডলাইফ এন্ড কনজারভেশন বায়োলজি) ২০২০ এর ব্যবহারিক পরীক্ষা ২১ আগস্ট থেকে ২৭ আগস্ট পর্যন্ত প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে শুরু হবে। পালি বিভাগের তৃতীয় বর্ষ বিএ (সম্মান) ২০২১ কোর্স নং-৩০১ থেকে ৩০৮ এর পরীক্ষাসমূহ আগামী ২০ আগস্ট থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত এবং মৌখিক পরীক্ষা ১৭ সেপ্টেম্বর সকাল ১০টা ১৫ মিনিটে শুরু হবে।

এআই প্রশিক্ষণ পাচ্ছেন প্রাথমিকের সব শিক্ষক
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
নেতাদের নাম-স্বাক্ষর জাল করে ভুয়া প্রত্যয়নপত্র, সতর্ক করল ঢ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
অধিভুক্ত কলেজগুলোকে সবুজায়নের অন্তর্ভুক্ত করা হবে: জাতীয় বি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটি শিক্ষক নিয়োগ দেবে বিভিন্ন ফ্যাকাল্টি ও…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
চিকিৎসকদের বিরুদ্ধে অভিযোগ নিষ্পত্তির জন্য বিএমডিসিকে শক্তি…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
স্থাপন-একাডেমিক স্বীকৃতি-পাঠদানের অনুমতি পাচ্ছে আরও ৬ শিক্ষ…
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬