রাজশাহী বিশ্ববিদ্যালয়

দ্যা ডেইলি ক্যাম্পাসে সংবাদের পর দেয়াল থেকে তোলা হলো বিজ্ঞাপনী পোস্টার

১৩ আগস্ট ২০২৩, ০২:৪১ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:১২ AM
দ্যা ডেইলি ক্যাম্পাসে সংবাদের পর দেয়াল থেকে তোলা হলো বিজ্ঞাপনী পোস্টার

দ্যা ডেইলি ক্যাম্পাসে সংবাদের পর দেয়াল থেকে তোলা হলো বিজ্ঞাপনী পোস্টার © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) একাডেমিক ভবনের দেয়ালগুলোতে লাগানো নানা বিজ্ঞাপনী পোস্টারগুলো তুলে ফেলা হয়েছে। রোববার (১৩ আগস্ট) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. আসাবুল হকের নির্দেশে এ বিজ্ঞাপনী পোস্টার তুলে
ফেলা হয়।

এর আগে শনিবার (১২ আগস্ট) বেলা ২টায় দেশের ক্যাম্পাসভিত্তিক জনপ্রিয় অনলাইন পোর্টাল দ্যা ডেইলি ক্যাম্পাসে ‘জব-বিসিএস কোচিংয়ের পোস্টারে সয়লাব রাবির একাডেমিক ভবন' শিরোনামে প্রতিবেদন প্রকাশ হলে বিষয়টি বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের নজরে আসে।

এর পরপরই এসব বিজ্ঞাপনী পোস্টারগুলো তুলে ফেলতে উদ্যোগ নেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ সকালে সেগুলো তুলে ফেলা হয়। এছাড়া ক্যাম্পাসের একাডেমিক ভবনগুলোতে এসব পোস্টার দেখা গেলে দ্রুত তুলে ফেলার নির্দেশও দেয় বিশ্ববিদ্যালয় প্রশাসন।

2e381f90-5ad4-4793-b3f5-bcbe323ff087

প্রশাসনের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়ে বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী মাসুদ রানা বলেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) একাডেমিক ভবনের দেয়ালগুলোতে লাগামহীনভাবে লাগানো বিজ্ঞাপনী পোস্টারগুলো ক্যাম্পাসের সৌন্দর্য নষ্ট করছিলো। কালকে নিউজ হওয়ার পর দ্রুত পোস্টারগুলো তুলে ফেলতে বিশ্ববিদ্যালয় প্রশাসন নির্দেশ দেয়। আজকে ক্যাম্পাস থেকে পোস্টারগুলো তুলে ফেলায় আমরা প্রশাসনকে সাধুবাদ জানাই।

6d089f4b-026e-4268-aabc-6eb4d0719f4b (1)

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বলেন, কালকে নিউজ হওয়ার বিষয়টি আমাদের নজরে আসে। আমরা দ্রুত একাডেমিক ভবনগুলোতে লাগানো বিজ্ঞাপনী পোস্টারগুলো দেখে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কথা বলি এবং দ্রুত এসব পোস্টার তুলে ফেলার নির্দেশ দেই। পরবর্তীতে এসব পোস্টার লাগালে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে বলে জানান তিনি

তিনি আরও বলেন, এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের স্টেট দপ্তরকেও আমরা অবহিত করেছি। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনসহ কোথাও অপ্রয়োজনীয় পোস্টার পেলে তুলে ফেলার নির্দেশ প্রদান করা হয়েছে।

কাভার্ড ভ্যানের ধাক্কায় তামীরুল মিল্লাতের শিক্ষার্থী নিহত
  • ০৮ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত
  • ০৮ আগস্ট ২০২৬
প্রথমবার কিউরেটরদের লেভেল-১ কোর্স আনছে বিসিবি
  • ০৮ আগস্ট ২০২৬
ইয়াবাসহ আটক, কলেজ ছাত্রদল সভাপতি-সাংগঠনিক সম্পাদক বহিষ্কার
  • ০৮ আগস্ট ২০২৬
শেরপুরে নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার
  • ০৮ আগস্ট ২০২৬
ড্যাবের সমাবেশে এসে হৃদরোগে মারা গেলেন চিকিৎসক
  • ০৮ আগস্ট ২০২৬