১৮তম জুডিশিয়াল সার্ভিসে সুপারিশপ্রাপ্ত কুবির ৪ শিক্ষার্থী

২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৯ PM
সুপারিশপ্রাপ্ত ৪ শিক্ষার্থী

সুপারিশপ্রাপ্ত ৪ শিক্ষার্থী © সৌজন্য প্রাপ্ত

১৮তম বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষায় সিভিল জজ পদে সুপারিশপ্রাপ্ত হয়েছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) চার শিক্ষার্থী। তাঁরা হলেন—শামীম আহমেদ, রেজওয়ানুল ইসলাম গণি, নাজমুল হাসান ও কলি।

বুধবার (২৩ সেপ্টেম্বর) ১৮তম বিজেএস পরীক্ষার ফল প্রকাশের পর এ তথ্য জানা যায়। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের অধীনে অনুষ্ঠিত এ পরীক্ষার বিভিন্ন ধাপ পেরিয়ে তাঁরা সিভিল জজ পদে সুপারিশপ্রাপ্ত হন।

সুপারিশপ্রাপ্তরা হলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০১৪–১৫ শিক্ষাবর্ষের শামীম আহমেদ, ২০১৭–১৮ শিক্ষাবর্ষের কলি এবং ২০১৮–১৯ শিক্ষাবর্ষের রেজওয়ানুল ইসলাম গণি ও নাজমুল হাসান।

সাফল্যের অনুভূতি জানিয়ে নাজমুল হাসান বলেন, ১৮তম বিজেএসে সিভিল জজ পদে সুপারিশপ্রাপ্ত হওয়া আমার জন্য অত্যন্ত আনন্দের ও গর্বের বিষয়। ভবিষ্যতে একজন বিচারক হিসেবে সততা, নিরপেক্ষতা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে মানুষের ন্যায়বিচার নিশ্চিত করতে চাই।

রেজওয়ানুল ইসলাম গণি বলেন, বিজেএসে সুপারিশপ্রাপ্তির অনুভূতি ভাষায় প্রকাশ করার মতো নয়। এটি আমার দীর্ঘদিনের স্বপ্ন ও পরিশ্রমের ফল। ভবিষ্যতে বিচারক হিসেবে নিরপেক্ষতা, সততা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করতে চাই।

উল্লেখ্য, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন দেশের অধস্তন আদালতের বিচারক নিয়োগের জন্য বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস (বিজেএস) পরীক্ষা আয়োজন করে। প্রাথমিক, লিখিত ও মৌখিকসহ বিভিন্ন ধাপের পরীক্ষার মাধ্যমে যোগ্য প্রার্থীদের বাছাই করা হয়।

গভীর রাতে গুনাহ মাফ ও আল্লাহর নৈকট্য লাভের বিশেষ আমল 
  • ০৭ নভেম্বর ২০২৬
আন্দোলনকে কোনো রাজনৈতিক ফায়দা হাসিলের হাতিয়ার হতে দেওয়া হবে…
  • ০৭ নভেম্বর ২০২৬
দুই মোটরসাইকেলের সংঘর্ষে জামায়াতকর্মী নিহত
  • ০৭ নভেম্বর ২০২৬
১০ নভেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ বৃষ্টির সম্ভ…
  • ০৭ নভেম্বর ২০২৬
চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন গ্রেপ্তার 
  • ০৬ নভেম্বর ২০২৬
পাবনায় ইন্টারন্যাশনাল পিস স্কুলের প্যারেন্টিং কনফারেন্স অনু…
  • ০৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950