চবিতে ৪০৫ কোটির বাজেট, শিক্ষার্থীপ্রতি ব্যয় ১ লাখ ৫২ হাজার

৩০ জুলাই ২০২৩, ০১:৪৮ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২৯ AM
সিনেটে সভাপতির বক্তব্য রাখছেন উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার

সিনেটে সভাপতির বক্তব্য রাখছেন উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার © টিডিসি ফটো

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ২০২৩-২৪ অর্থবছরের জন্য ৪০৫ কোটি ৩৫ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। গতবছরের বাজেটের তুলনায় যা ২২ কোটি ৯৪ লাখ টাকা বেশি। বাজেট অনুযায়ী এ অর্থবছরে বিশ্ববিদ্যালয়ের ২৬ হাজার ৫১০ জন শিক্ষার্থীর বিপরীতে শিক্ষার্থীপ্রতি ব্যয় হবে ১ লাখ ৫২ হাজার ৯০৫ টাকা।

রোববার (৩০ জুলাই) উপাচার্যের সম্মেলন কক্ষে আয়োজিত ৩৫ তম বার্ষিক সিনেট সভায় এ বাজেট ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) কে এম নূর আহমদ।

বাজেটে বরাবরের মতো এবারও সর্বোচ্চ বরাদ্দ রাখা হয়েছে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বেতন-ভাতায়। এ খাতে বরাদ্দ দেয়া হয়েছে ২৫১ কোটি ২৫ লাখ টাকা। যা মোট বাজেটের ৬২ শতাংশ।

আরো পড়ুন: কৃষি গুচ্ছে ভর্তি পরীক্ষার আসন বিন্যাস প্রকাশ

এবারের বাজেটে বেড়েছে গবেষণায় বরাদ্দের পরিমাণ। গবেষণা খাতে বরাদ্দ দেয়া হয়েছে ৮ কোটি ৫৫ লাখ টাকা। যা গত অর্থ বছরে ছিলও ৬ কোটি ৫৫ লাখ টাকা। এবারে মোট বাজেটের ২ দশমিক ১১ শতাংশ গবেষণায় বরাদ্দ দেয়া হয়েছে। 

পণ্য ও সেবা বাবদ বাজেটে বরাদ্দ দেয়া হয়েছে ৭০ কোটি ২২ লাখ টাকা।  যা মোট বাজেটের ১৭.৩২ শতাংশ। গত বাজেটে এ খাতে বরাদ্দ ছিল ছিল ৫৭ কোটি ৩৩ লাখ টাকা। 

এছাড়া, পেনশনের জন্য বরাদ্দ রাখা হয়েছে  ৬২ কোটি ৩৬ লাখ টাকা। গত বাজেটে যার পরিমাণ ছিল ৬১ কোটি ৫ লাখ টাকা। এ খাতে মোট বাজেটের ১৫ দশমিক ৪৭ শতাংশ বরাদ্দ দেয়া হয়েছে। 

সিনেটে সভাপতির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতার বলেন, শিক্ষা-গবেষণা খাতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাজেট প্রণয়ন করা হয়েছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষা-গবেষণা, প্রশাসনিক ও ভৌত অবকাঠামো উন্নয়নে বর্তমান প্রশাসন সকলের সম্মিলিত প্রচেষ্টায় নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এ ধারা ভবিষ্যতেও অব্যাহত রাখতে উপাচার্য বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ পর্ষদসহ সকল মহলের আন্তরিক সহযোগিতা কামনা করছি।

সভায় সংসদ সদস্য, বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য, সিন্ডিকেট সদস্য, বিভিন্ন অনুষদের ডিন, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও আমন্ত্রিত অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন। তবে ৩৩ বছরের ধারাবাহিকতায় এবারও কোনো ছাত্র প্রতিনিধি ছাড়াই অনুষ্ঠিত হয়েছে সিনেটের এই অধিবেশন।

ট্যাগ: চবি
অপহৃত হতে যাচ্ছিলেন এমবাপ্পে, তদন্তে উঠে এল চাঞ্চল্যকর তথ্য
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
দুদককে বিরোধী দল দমনের হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে: আস…
  • ০৩ সেপ্টেম্বর ২০২৬
অনলাইনে শিক্ষকদের নিবন্ধন প্রক্রিয়া শুরু করল ঢাকা সেন্ট্রাল…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
দুই দিনের মধ্যে শতবর্ষী শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকা চাইল মাউশি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য মধ্যপ্রাচ্যের ১১ স্কলারশিপ
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
১১ বছর পর পে স্কেল, দুই বছরে ৩ ধাপে বাস্তবায়ন, মিশ্র প্রতিক…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬